1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

অনেকের কাছ থেকে ‘ভিক্ষা করার পরামর্শ’ পাওয়া নাজিম এখন উদ্যোক্তা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৮৪ বার দেখা হয়েছে

‘মনের জোরে চলি’—অসুস্থতা নিয়েও কাজ করা অনেকের মুখে কথাটা শোনা যায়। তবে সত্যিকার অর্থেই মনের জোরে চলেন মুহাম্মদ নাজিম (২৩)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার বছর আগে দুই হাত ও দুই পা হারানো এই তরুণ ‘উঠে দাঁড়িয়েছেন’ শুধু মানসিক শক্তির জোরে। জোর গলায় বলতে পারছেন, ‘আমি শারীরিকভাবে পরনির্ভর, কিন্তু মানসিকভাবে আত্মনির্ভর।’

নাজিম বহুবার আশপাশের লোকজনকে বলতে শুনেছেন, ‘এমন জীবনের চেয়ে মরে যাওয়াই ভালো।’ অনেকে তাঁকে পরামর্শ দিয়ে বলেছেন, ‘তুই ভিক্ষা কর। এ ছাড়া কিছু করতে পারবি না।’ এরপর এমন কয়েকজন মানুষের সঙ্গে নাজিমের দেখা হয়, যাঁরা তাঁকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, তাঁর জেদকে উসকে দিয়ে উদ্যোক্তা হতে মানসিক শক্তি জুগিয়েছেন।

হাত-পা হারানো নাজিম এখন একজন উদ্যোক্তা। ফেসবুকে তাঁর উদ্যোগের নাম ‘উলিয়া বাজার ডট বিডি’ (UliaBazar.bd)। ফেসবুক পেজের মাধ্যমে ঘি, চিয়া সিড, মধু ও মধু মেশানো বাদাম বিক্রি করেন তিনি। মৌসুম এলে বিক্রি করেন আম আর খেজুরের গুড়। নাজিম তাঁর ফেসবুক পেজের নাম দিয়েছেন নিজের গ্রামের বাজারের নামে।

নাজিম থাকেন রাজধানীর পূর্ব রামপুরার তিতাস রোডে একটি ভাড়া বাসায়। ১০ নভেম্বর দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি পরে শুয়ে আছেন নাজিম। শুরুতে ক্রিকেট নিয়েই কথা। নাজিম বললেন, ‘নিজের দেশের দল যেমনই খেলুক, সমর্থন না দিয়ে থাকা যায় না।’ বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুসের বিরুদ্ধে সাকিব আল হাসানের টাইমড আউটের আবেদন নিয়ে বললেন, ‘নিয়মের মধ্যেই হয়েছে। সমালোচনা করার তো কিছু নেই।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026