1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

বিখ্যাত শিল্পীদের কণ্ঠে নিজের লেখা গান শোনাবে ইউটিউবের এআই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ বার দেখা হয়েছে

প্রযুক্তি ডেস্ক

বিখ্যাত শিল্পীদের কণ্ঠে নিজের লেখা গান শোনার সুযোগ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল আনতে কাজ করছে ইউটিউব। ‘ড্রিম ট্র্যাক’ নামের টুলটি চালু হলে ইউটিউব ব্যবহারকারীরা চাইলেই চার্লি পুথ, ডেমি লোভাটো, জন লিজেন্ডসহ বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে নিজেদের লেখা গান শুনতে পারবেন। শুধু তাই নয়, গানগুলো ইউটিউব শর্টস ভিডিওতে ব্যবহারও করতে পারবেন তাঁরা।

ইউটিউবের তথ্যমতে, ড্রিম ট্র্যাক টুলটি চালু করে গানের কথা, ধরন ও শিল্পীর নাম উল্লেখ করলেই স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট শিল্পীর কণ্ঠে গানটি শোনা যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নির্বাচিত ১০০ নির্মাতা পরীক্ষামূলকভাবে টুলটি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। টুলটিতে নিজেদের কণ্ঠ ব্যবহারের জন্য আপাতত নয়জন শিল্পী অনুমতি দিয়েছেন। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিল্পীদের কণ্ঠে গান তৈরি করা হলেও মেধাস্বত্ব আইন ভঙ্গ হবে না।

ইউটিউবের গ্লোবাল হেড অব মিউজিক লিওর কোহেন জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি গানগুলো শনাক্ত করে ওয়াটারমার্ক দেওয়া হবে। এর ফলে শ্রোতারা সহজে বুঝতে পারবেন, গানটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে থাকা এই প্রযুক্তি শিল্পী, তাদের ভক্ত এবং নির্মাতাদের মধ্যে সংযোগ তৈরি করতে সাহায্য করবে।

টুলটি চালুর আগে পরীক্ষামূলকভাবে দুটি নমুনা গানও প্রকাশ করেছে ইউটিউব। গান দুটিতে এআই দিয়ে তৈরি চার্লি পাথ ও টেপেইনের কণ্ঠ ব্যবহার করা হয়েছে। অবশ্য দুটি গানে কাঙ্ক্ষিত মান অর্জিত হয়নি বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026