1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

ঢাকাই চলচ্চিত্রে নারী নির্মাতা কেন কম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন হয় ১৯৭৫ সালে। ৪৮ বছরের মাথায় এসে এ পর্যন্ত মাত্র দুজন নারী নির্মাতা শ্রেষ্ঠ পরিচালক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২১১ বার দেখা হয়েছে

ঢাকাই চলচ্চিত্রে নারী নির্মাতারা বৈষম্যের শিকার, এ অভিযোগ খোদ নারী নির্মাতাদের। এছাড়া চলচ্চিত্রাঙ্গনে নারীদের অংশগ্রহণ থাকলেও তাঁদের নানারকম দুর্ভোগ পোহাতে হয়। এর দুটি উদাহরণ অবধারিতভাবে তুলে ধরা যায়, যেমন- প্রখ্যাত চলচ্চিত্রকার কোহিনূর আক্তার সুচন্দা ২০০৫ সালে সরকারি অনুদানে নির্মাণ করেন ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রটি। এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নানা শাখায় পুরস্কৃত হয় এবং নির্মাতা হিসেবে এ ছবির জন্য সেরা নির্মাতার পুরস্কার লাভ করেন সুচন্দা। অথচ এরপর তিনি ‘বরফ গলা নদী’ চলচ্চিত্রটি নির্মাণে একাধিকবার সরকারি অনুদান চেয়ে পাননি। দ্বিতীয় বিষয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের ৪৮ বছরের মাথায় এসে এ পর্যন্ত মাত্র দুজন নারী নির্মাতা শ্রেষ্ঠ পরিচালক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। এর মধ্যে সুচন্দা ছাড়া অন্যজন হলেন ২০২২ সালের জাতীয় পুরস্কারে সেরা নারী নির্মাতা হন ‘শিমু’ ছবির জন্য রুবাইয়াত হোসেন। ঢাকাই চলচ্চিত্রে নারীদের এমন অবহেলিত অবস্থানের কারণে আগ্রহ হারিয়ে ফেলার জন্যই শুধু নির্মাণে কোনো নারী এগিয়ে আসতে চান না বলে উল্লেখ করেছেন কোহিনূর আক্তার সুচন্দা। তাই ঢালিউডে চলচ্চিত্র নির্মাণে নারীদের খুব একটা দেখা যায় না। কেউ কেউ দুই-একটি সিনেমা নির্মাণ করে হারিয়ে যান।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026