1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

সীমানা ছাড়িয়ে রুনা লায়লা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২২৯ বার দেখা হয়েছে

রুনা লায়লা, যিনি নিজেই নিজের বিশেষণ! এক নামেই সংগীত দুনিয়ায় যার পরিচয়। রুনা লায়লার তুলনা যেন শুধু তিনিই। জনপ্রিয়তা, সফলতা, প্রাপ্তির সঙ্গে এতটা বছর পাড়ি দিয়ে তিনি নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে যাওয়ার সৌভাগ্য কম সংখ্যক মানুষেরই জোটে। আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ তারকার জন্মদিন। তাঁকে নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

 

৭২ বসন্তে জীবন্ত কিংবদন্তি

 

১৯৫২ সালের ১৭ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। জীবনের ৭১টি বসন্ত পেরিয়ে শুক্রবার ৭২ বছরে পা দিলেন তিনি।

 

বয়স তো কেবল ১৭!

শিল্পী হিসেবে আবির্ভাব ৬০-এর দশকেই। সংগীত জীবনের ৫৮ বছর পার করেছেন এই কিংবদন্তি। তবে মজার বিষয় হচ্ছে তাঁর বয়স আর বাড়ছে না, কমছেও না? রুনা লায়লার দাবি, ‘আমার বয়স তো ১৭! এখনো এডাল্ট হইনি। এইটটিন্থ হলে পরে জানাব। আমি খুবই সাধারণ মানুষ। অনেকেই মনে করে আমি নাক উঁচু টাইপের, কারও সঙ্গে কথা বলি না। তবে হ্যাঁ, আমি রিজার্ভ। সবার সঙ্গে কথা বলা হয়ে ওঠে না। কিন্তু যাদের সঙ্গে মিশি, পছন্দ করি তাদেরকে আমি মন-প্রাণ দিয়ে ভালোবাসি।’

 

শৈশব কাটে পাকিস্তানের লাহোরে

রুনা লায়লার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন পাকিস্তানের সরকারি কর্মকর্তা। মা আনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সংগীতশিল্পী। তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সংগীতশিল্পী। রুনা লায়লার যখন আড়াই বছর বয়স তখন তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে চলে যান। সেই সূত্রে তার শৈশব কাটে লাহোরে।

 

গান নয়, প্রথমে শিখেছিলেন নাচ

গান নয়, প্রথমে শিখেছিলেন নাচ। করাচিতে বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে নাচ শেখার জন্য ভর্তি করেন মা আমেনা লায়লা। চার বছরে শিখেছিলেন কত্থক আর ভরতনাট্যম।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026