1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

বিমান ছিনতাইয়ের আলামতটি খেলনা পিস্তল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ২৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমান ছিনতাইয়ের আলামতটি খেলনা পিস্তল

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজটি ছিনতাইচেষ্টার ঘটনায় একটি আলামত আজ মঙ্গলবার পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। সেটি একটি খেলনা পিস্তল।

এ ঘটনায় করা মামলার এফআইআরে বলা হয়েছে, এই মামলার আলামত র‌্যাব-৭ ও প্যারা কমান্ডো ব্যাটালিয়নের কাছে আছে। সেই আলামত আজ বিকেলে চট্টগ্রামের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়। সূত্রটি জানিয়েছে, আলামতটি একটি খেলনা পিস্তল। আর বোমাসদৃশ বস্তু সংগ্রহ করতে একজন কর্মকর্তা গেছেন।

বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজটির (বিজি-১৪৭ ফ্লাইট) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত রোববার বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই উড়োজাহাজটি ছিনতাইকারীর কবলে পড়ে। প্রায় দুই ঘণ্টার টান টান উত্তেজনার পর উড়োজাহাজ ছিনতাইচেষ্টার অবসান ঘটে। সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র আট মিনিটের কমান্ডো অভিযানে উড়োজাহাজটিতে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হন। পরে তাঁর পরিচয় পাওয়া যায়। তাঁর নাম মো. পলাশ আহমদ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরিজপুরে তাঁর বাড়ি। আজ নিজ বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026