1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

হোয়াটসঅ্যাপ কলে অবস্থানের তথ্য গোপন রাখবেন যেভাবে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২১১ বার দেখা হয়েছে

হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কল করার সময় আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা পর্যালোচনা করে চাইলেই কলের অন্য প্রান্তে থাকা ব্যক্তিদের অবস্থানের তথ্য জানা যায়। এভাবে আইপি ঠিকানা পর্যালোচনার সুবিধা কাজে লাগিয়ে অপরিচিত ব্যক্তিদের কল করে তাঁদের অবস্থানের ঠিকানা সংগ্রহ করে সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। এ সমস্যা সমাধানে সম্প্রতি ‘প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস’ নামের নিরাপত্তাসুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপে। সুবিধাটি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কল করার সময় নিজেদের অবস্থানের তথ্য গোপন রাখা যায়।

প্রটেক্ট আইপি অ্যাড্রেস সুবিধায় হোয়াটসঅ্যাপ সার্ভারের মাধ্যমে কলগুলো এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে স্থানান্তর করার কারণে ব্যবহারকারীদের অবস্থান শনাক্ত করা খুবই কঠিন। তবে এ সুবিধা ব্যবহারের সময় অডিও-ভিডিও কলের মান কমে যেতে পারে। এ সুবিধায় অডিও-ভিডিও কলের তথ্য বর্তমানের মতোই এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে আদান-প্রদান করা যায়।

 

হোয়াটসঅ্যাপে কথা বলার সময় অবস্থানের তথ্য গোপন রাখার জন্য প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে সেটিংস অপশন নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় থাকা প্রাইভেসি অপশন ট্যাপ করে নিচে থাকা অ্যাডভান্সড অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘প্রটেক্ট আইপি অ্যাডড্রেস ইন কলস’ টগলটি চালু করলেই আইপি ঠিকানা অন্য কেউ জানতে পারবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026