1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

‘ওরে নীল দরিয়া’ গানের নেপথ্যের গল্প

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৫৭ বার দেখা হয়েছে

‘ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া’… এই আকুতি কদম সারেংয়ের। দীর্ঘদিন পর জাহাজের চাকরির ছুটিতে তার প্রিয়তমা স্ত্রী নবিতুনের কাছে ফিরছেন কদম। সময়ের বাঁধ যেন বড়ই শক্ত। কখনো জাহাজ কখনো ট্রেন কখনোবা নৌকায় চড়ে নবিতুনের পানে ছুটে চলেছেন সারেং। কণ্ঠে তার আকুতি আর মিলনের গান… ‘কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফরাইয়া, একলা ঘরে মনুয়া বধূ হায়রে কি জানি কি করে’…। ১৯৭৮ সাল। প্রখ্যাত চলচ্চিত্র ও নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল-মামুন নির্মাণ করলেন ‘সারেং বৌ’ চলচ্চিত্রটি। এতে কদম সারেংয়ের চরিত্রে জনপ্রিয় অভিনেতা ফারুক আর নবিতুনের ভূমিকায় অভিনয় করেন মিষ্টি মেয়ে কবরী। চলচ্চিত্রটির মতো এর গানগুলোও ছিল অসাধারণ। বিশেষ করে এই চলচ্চিত্রের ‘ওরে নীল দরিয়া’ গানটি কোনো দিনই ভুলতে পারবে না শ্রোতারা। গানটি গেয়েছিলেন আরেক বিখ্যাত শিল্পী আবদুল জব্বার। এ ছবিতে অসাধারণ সংগীতায়োজন করে চিরস্মরণীয় হয়ে আছেন কিংবদন্তি সুরকার আলম খান। গীতিকার মুকুল চৌধুরী এবং আরেক কিংবদন্তি সংগীতশিল্পী আবদুল জব্বারসহ একাধিক সংগীতজ্ঞের পরিশ্রমে সৃষ্টি করা কালজয়ী গান ‘ওরে নীল দরিয়া’ এখনো কোটি দর্শকের চোখের কোণে অশ্রু এনে দেয়। আলম খান তাঁর জীবদ্দশায় বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে এই গান সৃষ্টির পটভূমি জানিয়েছিলেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026