1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

এ আর রহমানের গান শুনে ক্ষুব্ধ শ্রোতারা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৩৫ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যশোরের চৌগাছার গরিবপুর এলাকায় পাকিস্তানি সেনাদের প্রতিহত করেছিল ভারতীয় সেনারা। সে সময়ের যুদ্ধের ঘটনা অবলম্বনে অ্যাকশন থ্রিলার সিনেমা ‘পিপ্পা’ বানিয়েছেন বলিউড নির্মাতা রাজা কৃষ্ণা মেনন। আগামীকাল ওটিটিতে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। তবে এর মধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার একটি গান ‘কারার ওই লৌহ কপাট’।

কবি কাজী নজরুল ইসলামের লেখা এই গানটিকেই ব্যবহার করা হয়েছে ‘পিপ্পা’ ছবিতে। গানটিকে নতুনভাবে আয়োজন করেছেন অস্কারজয়ী গায়ক এ আর রহমান। তবে গানটি শুনে খুশি হতে পারেননি শ্রোতা, ভক্ত কেউই। বরং গানটির মন্তব্যের ঘরে বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা এমন কিছু গান আছে যা শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে, দেশাত্মবোধের ভাব মনকে নাড়া দিয়ে যায়। আর এই গানগুলোর অন্যতম ‘কারার ওই লৌহ কপাট’। এই গানটি সিনেমার জন্য নতুনভাবে আয়োজন করেছেন এ আর রহমানসহ একাধিক বাঙালি গায়ক। তারা হলেন তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযুষ দাস, শালিনী মুখোপাধ্যায় প্রমুখ।

কিন্তু এই গান পছন্দ করেননি অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গানটির কমেন্ট বক্সে নেটিজেনদের অধিকাংশই নেতিবাচক মন্তব্য করছেন। বাঙালিরা এই গানটিকে যেভাবে শুনে আসছে সেটার সঙ্গে এটার কোনো মিল খুঁজে পাননি তারা।
শম্পা তারা নামের এক ব্যাক্তি গানটির কমেন্ট বক্সে লিখেছেন, ‘কাজী নজরুল ইসলামের এমন একটি গানের আত্মাকে ধ্বংস করা হয়েছে। যে গান আমাদের দেশের স্বাধীনতার মতো বিষয়ের সাথে জড়িত, যা শুনলে আমাদের মহান বিপ্লবীদের প্রতি মাথা নত হয়ে আসে, তাকে নষ্ট করার অধিকার কারোর নেই।

এ আর রহমানের মতো শিল্পীর কাছ থেকে এটা আশা করি না। একজন শ্রোতা হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানালাম।’ আরেক ব্যক্তি লিখেছেন, ‘মনটা জাস্ট ভেঙে গেল। এ আর রহমান এত সুন্দর গানটির পুরো বারোটা বাজিয়ে দিয়েছেন।’ কেউ আবার লেখেন, ‘সঠিক সুরে সঠিকভাবে গানটি বানালে ভালো হতো। আসল গানটা শুনলে যে অনুপ্রেরণা পাই তার সিকি ভাগ এটা শুনে আসছে না।’ কেউ আবার লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না কোনো গানের আত্মাকে রহমান এভাবে খুন করতে পারেন।’
সূত্র: হিন্দুস্তান টাইমস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026