1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

উপজেলায় তৃতীয় ধাপ থেকে ইভিএম : ইসি সচিব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ২৩১ বার দেখা হয়েছে

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপ থকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ। তিনি বলেন, তৃতীয় ধাপ থেকে ইভিএম ব্যবহার করা হবে। মোট পাঁচটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ধাপে ইভিএম ব্যবহারের পরিকল্পনা ছিল আমাদের । কিন্তু বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে একটু দেরি হওয়ায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন ইসি সচিব।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট ১০। ১৮ মার্চ ১২৯ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন আগামী ২৪ মার্চ সাত বিভাগের ২৫ জেলার ১২৭ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে ১৮ জুন পঞ্চম ধাপে উপজেলা নির্বাচন।

নির্বাচন কমিশন ভোট গ্রহণে সনাতন ব্যালট পেপারের বদলে ইভিএম ব্যবহার করতে চাইছে। ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনেও ছয়টি আসনে ইভিএমে ভোট গ্রহণ করা হয়েছে। সে জন্য আইনি বাধাও দূর করা হয়েছে। তবে উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহারে যে আইনি বাধা দূর করার প্রয়োজন তা এখনো হয়নি।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র এবং দুই সিটিতে ৩৬টি ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। জানান প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২২ জন সদস্য থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জন সদস্য থাকবে। বিজিবি , র‌্যাবের বিশেষ টহল থাকবে। ম্যাজিস্ট্রেট টিমওে থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026