1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

সিম কার্ড ছাড়া খোলা যাবে না ইমো অ্যাকাউন্ট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ বার দেখা হয়েছে

প্রযুক্তি  ডেস্ক

সম্প্রতি ‘সিম কার্ড বাইন্ডিং ফিচার’ নামের নতুন উদ্যোগ নিয়েছে ইমো। এই ফিচারের ফলে ইমো ব্যবহার করতে নতুন ইমো ব্যবহারকারীদের নিজস্ব সিম কার্ড নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। ইতোমধ্যেই যারা ইমো ব্যবহার করছেন, তারা সিকিউরিটি অপশনে গিয়ে ফিচারটি চালু করতে পারবেন। ফিচারটি চালু করলেই ওই নির্দিষ্ট সিম কার্ড নম্বর ছাড়া অন্য কোনো নম্বর দিয়ে অন্য কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না, এমনকি ওটিপি শেয়ার করে হ্যাক করাও এখন অসম্ভব হয়ে পড়বে। সাধারণত হ্যাকাররা ব্যবহারকারীর অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে ব্যবহারকারীর ক্ষতি করার চেষ্টা করে। এই ফিচারের মধ্য দিয়ে অন্য যে কোনো ডিভাইস থেকে তাদের অন্য অ্যাকাউন্টে লগ ইন করার ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী এই ফিচার অ্যানাবল বা ডিজঅ্যাবল করে রাখারও সুযোগ পাবেন। শুধু সিম কার্ড বাইন্ডিং ফিচারই নয়, সামনে বেশকিছু চমকপ্রদ ফিচার নিয়ে আসবে ইমো। এর মধ্যে খুব শিগগিরই চালু হওয়ার অপেক্ষায় আছে ‘পাসকিস ফিচার’।

এক বিজ্ঞপ্তিতে ইমো জানিয়েছে, সাইবার নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ইমো ব্যবহারকারীদের দুই স্তরের ভেরিফিকেশন ব্যবহারের ক্রমাগত উৎসাহিত করে যাচ্ছে। এ ছাড়া ব্যবহারকারীরা যেন অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ওটিপি (ওয়ান টাইপ পাসওয়ার্ড) শেয়ার না করেন, এ নিয়েও ইমোর পক্ষ থেকে ব্যবহারকারীদের ধারাবাহিকভাবে সচেতন করা হচ্ছে; বিশেষ করে অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করার ক্ষেত্রে দুই স্তরের ভেরিফিকেশন প্রক্রিয়া আরেকটি অতিরিক্ত নিরাপত্তার স্তরের মধ্য দিয়ে ব্যবহারকারীর অ্যাকাউন্টকে আরও নিরাপদ রাখতে সহায়তা করে। এর পাশাপাশি এ নিরাপত্তাকে আরও জোরদার করতে তাদের ওটিপি ব্যক্তিগত রাখতে বলা হয়। অপরিচিত কারও সঙ্গে ওটিপি শেয়ার করাকে প্রোফাইল হ্যাক হওয়ার পেছনে প্রাথমিক কারণ হিসেবে চিহ্নিত করা হয়। তাই কারও সঙ্গে কখনই নিজের ওটিপি শেয়ার করা যাবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026