1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

২০২৩ সালে বিক্রি হওয়া আইফোনের ১৪ শতাংশই ভারতে উৎপাদিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২০৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল তাদের মূল পণ্য আইফোন উৎপাদনের জন্য অনেকাংশে চীনের ওপর নির্ভরশীল। তবে এখন চীন-নির্ভরতা কমাতে ভারতের দিকে ঝুঁকছে অ্যাপল।

ভারতকে আইফোন উৎপাদনের কেন্দ্রে রূপান্তরিত করতে অ্যাপল দেশটিতে বড় আকারে বিনিয়োগ করে যাচ্ছে। চীনের মতো সক্ষমতা অর্জন করতে ভারতের এখনো অনেক সময় প্রয়োজন হলেও দেশটিতে উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

অ্যাপলের ব্যবসায়িক তথ্য বিশ্লেষণকারী ও নিরপেক্ষ ব্লগার মিং-চি কো সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছেন, ২০২৩ সালে সারা বিশ্বে যত আইফোন বিক্রি হয়েছে, তার ১৪ শতাংশই ভারতে উৎপাদন করা হয়েছে।
গত ১ নভেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পাবলিশিং প্ল্যাটফর্ম মিডিয়ামে লেখা প্রতিবেদনে মিং-চি কো আরও জানান, ভারতে উৎপাদিত মোট আইফোনের প্রায় ৮০ শতাংশই উৎপাদন করেছে ফক্সকন। এই প্রতিষ্ঠানটিই সারা বিশ্বে আইফোনের সবচেয়ে বড় উৎপাদনকারী।

ফক্সকন বলেছে, আগামী বছরের মধ্যে তারা ভারতে তাদের বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি করবে।

মিং-চি কো ধারণা করছেন, ২০২৪ সালের মধ্যে চীনের ঝেংঝুতে ফক্সকনের কারখানার আকার অন্তত ৩৫ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে। ফক্সকনের পাশাপাশি অন্যান্য উৎপাদকরাও চীন থেকে ভারতে তাদের কারখানাগুলো সরিয়ে নিচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026