1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
১৮ বছরের সংকট নিরসনে সরকারের সময় প্রয়োজন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে বিতর্কে জড়াতে চান না সাদিয়া আয়মান, অভিনয়েই মনোযোগ শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান কার্যক্রম উদ্বোধন বিএনপি ৩১ দফা ঘোষণা করে, ৩২ দফাও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা

বিশ্ব ইজতেমা তিন দিনের পরিবর্তে চার দিন হবে।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ১৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাএবারের বিশ্ব ইজতেমা তিন দিনের পরিবর্তে চার দিন হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ এ ঘোষণা দেন। তিনি বলেছেন, বিশ্ব ইজতেমা এক দিন বাড়িয়ে চার দিন করা হয়েছে। প্রথম দুই দিন মাওলানা জোবায়ের ও পরের দুই দিন সৈয়দ ওয়াসিফুল ইসলামের ব্যবস্থাপনায় ইজতেমা হবে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন, সে সিদ্ধান্ত তাবলিগের মুরব্বিরা ঠিক করবেন। তিনি বলেন, ইজতেমায় যেন কোনো ধরনের গোলমাল না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হতে পারে।

Eprothom Alo
বিশ্ব ইজতেমায় বিদেশিদের আগমনের বিষয়ে শেখ মো. আবদুল্লাহ বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে অতিথিরা যেন আসতে পারেন, ভিসাসংক্রান্ত কোনো সমস্যা যাতে না হয়, সে জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশিদের জন্য ইজতেমা মাঠে বাড়তি নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বিশ্ব ইজতেমা পরিচালনাসংক্রান্ত বিরোধের জের ধরে গত বছরের ১ ডিসেম্বর তাবলিগ জামাতের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। মাওলানা জুবায়ের ও দিল্লির মাওলানা সাদের অনুসারী দুই পক্ষের হাজার হাজার মুসল্লি পৃথকভাবে টঙ্গীতে ইজতেমা ময়দান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে আশুলিয়ার দিকে সড়কে অবস্থান নিলে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026