1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিতলেও রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ নয়: হাই কোর্ট বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন এবার ১০ এয়ারবাস কিনতে আলোচনা করছে বিমান ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর দামপাড়া বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে আসা আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা খান খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, আগুনের ধরন দেখে মনে হচ্ছে এটি স্বাভাবিক আগুন না। বাসটি গ্যাসচালিত।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি গ্যাসের সিলিন্ডারের সংযোগটি বিছিন্ন করেন। বাসটির জানালার কাচ, আসনসহ সব কিছু পুড়ে যায়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) পংকজ দত্ত বলেন, মিনিবাসটিতে কে বা কারা আগুন দিয়েছে এখনই বলা যাচ্ছে না। ঘটনার সময় রাস্তায় দাঁড় করিয়ে রাখা বাসটিতে কোনো যাত্রী ছিল না।

ঘটনাস্থলের আশপাশে অনেক সিসি ক্যামেরা রয়েছে। এগুলো যাচাইবাছাই করে জড়িতদের শনাক্ত করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026