1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় রংপুরে প্রকৌশলী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯
  • ২৩২ বার দেখা হয়েছে

রংপুরের কাউনিয়ার হারাগাছে প্রধানমন্ত্রীর ছবির বিকৃত করায় মনিরুজ্জামান (৪৫) নামের এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে রংপুর র‌্যাব-১৩। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল সেটসহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়েছে।

র‌্যাবের গণমাধ্যম শাখা জানায়, আটক মনিরুজ্জামান রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা এলাকার বালারঘাট মাস্টার গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র। তিনি নারায়ণগঞ্জের স্টার পারটেক্স কোম্পানির মেকানিকেল প্রকৌশলী।রবিবার বিকেলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে সোমবার আরপিএমপি হারাগাছ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রংপুর ইউনিটের সাব ইন্সপেক্টর মোছা: পারভিন বেগম বাদি হয়ে ডিজিটাল আইন ২০১৮ এর ২৫, ২৭, ২৯ ও ৩১ ধারায় আটক মনিরুজ্জামানের বিরুদ্ধে হারাগাছ থানায় এজাহার দায়ের করেছেন।

আরো পড়ুন: বগুড়ায় বিএনপি-জামায়াতের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

হারাগাছ থানার এসআই ও তদন্তকারী অফিসার নুর আলম বলেন, ‘প্রকৌশলী মনিরুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ব্যঙ্গাত্মক ছবি আপলোড ও শেয়ারসহ উস্কানিমূলক মিথ্যা তথ্য প্রচার করেন। প্রকৌশলী মনিরুজ্জামানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026