1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

গুগলে খুঁজুন হারানো ফোন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯
  • ২৭০ বার দেখা হয়েছে

চলার পথে রাস্তা-ঘাটে ফোন চুরি হওয়া বা ফোন হারানোর ঘটনায় নাকাল হতে হয়েছে কম-বেশি সকলকেই। ফোন হারানোর পর পুলিশে অভিযোগ জানিয়েও যে সুরাহা মিলেছে, খুব বেশি জানা যায়না সেটাও। এমনকি চলতি যে সব পদ্ধতি বলা হয় অর্থাৎ ফোনের আইএমইআই নম্বরের সাহায্যে বা বিভিন্ন অ্যান্টি-ভাইরাস কোম্পানির ফোন সুরক্ষা অ্যাপের সাহায্যেও নাগাল পাওয়া যায়নি হারিয়ে যাওয়া ফোনের।

তবে একটি সহজ পদ্ধতি জানা থাকলে সহজেই জানতে পারবেন কোথায় রয়েছে আপনার হারিয়ে যাওয়া ফোন। এই সুবিধা রয়েছে আপনার ফোনে দেওয়া গুগলের একটি অ্যাপ্লিকেশনেই।

যে কোনও অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশনটি। এই অপশনটি ‘অন’ থাকা অবস্থায় সহজেই জানতে পারবেন কোথায় আছে আপনার ফোন। হারানো স্মার্টফোনটিতে যদি আপনার গুগল আইডি দিয়ে লগইন করা থাকে, তবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে ওই একই গুগল আইডি থেকে লগইন করে জানা যাবে ওই ফোনের লোকেশন। তবে অবশ্যই চালু থাকতে হবে ফোনের ‘লোকেশন সার্ভিস’। এছাড়া ফোনটিতে ইন্টারনেট চালু থাকতে হবে।


কী ভাবে খুঁজবেন আপনার হারিয়ে যাওয়া ফোনটি? এর জন্য আপনাকে নির্দিষ্ট কিছু পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমে আপনার কম্পিউটারের ব্রাউজারে সেই একই জিমেইল আইডি দিয়ে লগইন করতে হবে যে আইডি দিয়ে ওই ফোনের প্লেস্টোরে লগইন আছে। এরপর যেকোন ব্রাউজারে গুগলে সার্চ করুন find my device লিখে। দেখবেন সার্চ রেজাল্টের প্রথমেই গুগল ম্যাপে আপনার ফোনের লোকেশন দেখাচ্ছে। এমনকি সেখানে একটি রিং বাটন পাবেন যাতে ক্লিক করলে ফোনটি যেখানেই থাকুক না কেন উচ্চস্বরে বেজে উঠবে।

অথবা android.com/find অ্যাড্রেসে গেলেও ফোনটি কোথায় আছে দেখতে পাবেন। দেখতে পাবেন ফোনটি কোন ওয়াইফাই কিংবা মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে। এখান থেকে ফোনটি লক করে কিংবা হারানো ফোনের সব তথ্যও মুছে দিতে পারবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026