1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ পাস আমি ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি হামের রোগীর সামনে তো আমি কথা বলছি না : রুমিন ফারহানা দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণকাজে ইন্টারনেট গতি ধীর হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী: বিসিবি কার্যক্রমে কোনো ব্যক্তিগত প্রভাব নেই, আহ্বায়ক কমিটি গঠন সরকারির উদ্যোগ জুলাই গণ-অভ্যুত্থান: সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬ পাস দেশে ১০ হাজার ৫৬৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন সূচনায়: খলিলুর রহমানের নয়াদিল্লি সফর পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর নিবন্ধন কার্যক্রম শুরু হাম নিয়ন্ত্রণে ২০ এপ্রিল থেকে জাতীয় টিকাদান কার্যক্রম শুরু

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

বিশেষ সংবাদদাতা

আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। আজ বুধবার ঢাকার জনসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

 

জানা গেছে, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ থেকে শারদীয় দুর্গাপূজার মধ্যে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানানো হবে। না হলে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করে সরকার পতনের চূড়ান্ত ধাপের আন্দোলন শুরু করবে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।

আরো জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পূজার মধ্যে মাঠে বড় কোনো কর্মসূচি থাকবে না। তবে এই সময়ে ঘরোয়া কিছু কর্মসূচি থাকতে পারে। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026