1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর নিবন্ধন কার্যক্রম শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

পদ্মা সেতুতে যানবাহনের দ্রুত ও নিরবচ্ছিন্ন পারাপার নিশ্চিত করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালুর অংশ হিসেবে আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। সেতু বিভাগ থেকে বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধুনিক ইলেকট্রনিক টোল ব্যবস্থার মাধ্যমে যানবাহনগুলো টোল প্লাজায় থেমে না থেমেই পারাপার হতে পারবে। এতে দীর্ঘ লাইনে অপেক্ষার সময় কমবে এবং সময় ও জ্বালানি খরচ বাঁচবে।

প্রথম ধাপে ৩ এপ্রিল ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের বাস ডিপোতে পোর্টেবল আরএফআইডি স্ক্যানারের মাধ্যমে মাঠপর্যায়ে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। পাশাপাশি মাওয়া প্রান্তে সপ্তাহের যেকোনো দিন নির্ধারিত বুথে নিবন্ধন করা যাচ্ছে। পর্যায়ক্রমে মাদারীপুর টার্মিনাল, ঢাকার রাজারবাগ, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী টার্মিনালেও কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এ পর্যন্ত মোট ৫৪৬টি যানবাহন ইটিসি নিবন্ধন সম্পন্ন করেছে।

নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়সহ বিভিন্ন ব্যাংকিং অ্যাপের মাধ্যমে টোল পরিশোধ করতে পারবে। নিবন্ধিত যানবাহন নির্ধারিত গতিসীমার মধ্যে টোল প্লাজা অতিক্রম করতে পারবে, যা চলাচলের সময় উল্লেখযোগ্যভাবে কমাবে।

সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, ইটিসি চালুর ফলে যানবাহনের দ্রুত পারাপার নিশ্চিত হবে এবং দেশের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি আরও জানান, উভয় প্রান্তে নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট সকল যানবাহনের মালিক ও চালকদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

পদ্মা সেতু দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইটিসি ব্যবস্থার মাধ্যমে যাতায়াতের সময় ও খরচ কমানোর পাশাপাশি লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি পাবে, যা সেতুর ব্যবহারকারীদের সুবিধা নিশ্চিত করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026