1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ পাস আমি ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি হামের রোগীর সামনে তো আমি কথা বলছি না : রুমিন ফারহানা দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণকাজে ইন্টারনেট গতি ধীর হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী: বিসিবি কার্যক্রমে কোনো ব্যক্তিগত প্রভাব নেই, আহ্বায়ক কমিটি গঠন সরকারির উদ্যোগ জুলাই গণ-অভ্যুত্থান: সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬ পাস দেশে ১০ হাজার ৫৬৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন সূচনায়: খলিলুর রহমানের নয়াদিল্লি সফর পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর নিবন্ধন কার্যক্রম শুরু হাম নিয়ন্ত্রণে ২০ এপ্রিল থেকে জাতীয় টিকাদান কার্যক্রম শুরু

‘লড়াই অব্যাহত থাকবে’, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

বুধবার রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
বিএনপির হত্যা ও গুমের রাজনীতি নির্মূল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লড়াই অব্যাহত রয়েছে। এই লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে ‘একটা-দুইটা দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন। সংবিধান মেনেই নির্বাচন হবে। একটা-দুইটা দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই। নির্বাচন অগ্রহণযোগ্য হবে না।’

শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাশেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জিয়াউর রহমানের বিএনপির হত্যার রাজনীতি এখনও শেষ হয়নি। সেই হত্যার রাজনীতি বাংলার মাটি থেকে নির্মূল করতে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই অব্যাহত আছে। শেখ রাসেলের মতো শিশুদের জন্য দেশকে সম্পূর্ণ নিরাপদ করে না তোলা পর্যন্ত আমাদের লড়াই চলবে।’

এর আগে সকাল সাতটার দিকে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। নিহত পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026