1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

মিষ্টি খেয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার উপায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩১৩ বার দেখা হয়েছে

উৎসব মানেই ভরপেট খাওয়াদাওয়ার পর্ব শুরু। বিরিয়ানি, চাইনিজ, মিষ্টিমুখ—আরও কত কিছু। তবে যাদের ডায়াবেটিস তাদের রক্তের শর্করার মাত্রা বজায় রাখা অনেক জরুরি। একটু অনিয়ম হলেই হতে পারে বিপদ! কিন্ত সামনে এতো বড় উৎসব—দুর্গাপূজা। এসময় মিষ্টিমুখ না করলে কি আর পূজার ভাব আসে?

তাই ওই কদিন ডায়েটে একটু অনিয়ম হয়ে যায় অনেকের। ওই সময়টাতে চেষ্টা করেও মিষ্টি খাওয়ার অভ্যাসে লাগাম টানতে পারেন না অনেকে।

উৎসবের দিনে মিষ্টি খেয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে

এক.

পূজার দিনে মিষ্টি খাওয়া হবেই, তাই চা-কফিতে চিনি ও ক্রিমসহ দুধ মেশানো পুরোপুরি বন্ধ করে দিন। ভেষজ চা খাওয়ার অভ্যাস করুন। এতে ওজন ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

দুই.

চিনির বিকল্প কৃত্রিম মিষ্টি, কর্ন সিরাপ, ম্যাপেল সিরাপ, মধু, গুঁড়ো দুধ—এসবগুলোতেই চিনি থাকে। তাই এসব খাওয়া একেবারে বন্ধ করতে হবে।

তিন.

প্যাকেটজাত ফলের রস না খেয়ে বাড়িতে ফলের রস বানিয়ে খান। খুব ভাল হয় যদি গোটা ফল খেতে পারেন। খিদে পেলে ভাজা খাবারের বদলে ফল, ড্রাইফ্রুটস খান।

চার.

বেশি করে প্রোটিনজাতীয় খাবার খান। প্রোটিন খেলে ভুলভাল খাওয়ার ইচ্ছা কম হয়। বাড়ি থেকে বের হওয়ার আগে কিছু খেয়ে বের হবেন। তা হলে বাইরে খাওয়ার প্রবণতা কমবে।

পাঁচ.

খুব বেশি মিষ্টি খেতে ইচ্ছে করলে খেজুর, কিশমিশ অল্প পরিমাণে খেতে পারেন। এছাড়া ক্লান্ত হলে ঠান্ডা পানীয়র পরিবর্তে ডাবের পানি খান।

খালি পেটে আমলকির রস খাওয়া ভালো নাকি খারাপ
ডিম-কলার পিঠা বানাবেন যেভাবে
পূজায় বানিয়ে নিন চিড়ার নাড়ু

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026