1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

মোবাইল ফোন বিক্রি কমেছে ৩৭ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ বার দেখা হয়েছে

মূল্যস্ফীতির প্রভাব পড়েছে মোবাইল ফোনের বাজারে। এতে বিক্রি কমে বাড়ছে মেরামত। ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন বলছে, দাম বাড়ায় গত বছরের নয় মাসের তুলনায় চলতি বছর বিক্রি কমেছে ৩৭ শতাংশ।

অবৈধ পথে মোবাইল ফোন আসা বন্ধে জোর দেওয়ার কথাও জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার

মোবাইল ফোন মেরামতের দোকানে গিয়ে দেখা যায়, গত বছর একটি ফিচার মোবাইল ফোন কিনেছিলেন উত্তরার দিবাকর বিশ্বাস। সেটি নষ্ট হওয়ায় এসেছেন মেরামত করতে।

তিনি জানান, যে ফোনটি তিনি কিনেছিলেন ১৯শ টাকা দিয়ে সেটির দাম এখন তিন হাজার টাকা। তাই মেরামত না করে নতুন ফোন কেনা তাঁর জন্য কষ্টসাধ্য বলে জানান তিনি।

গুলশানের রাব্বিও এসেছেন একই কারণে। তার স্মার্টফোনটি কেনা হয়েছে তিন বছর আগে। মোবাইল ফোনের দাম বেড়ে যাওয়ায় পুরোনো ফোন মেরামত করেই চলতে হচ্ছে তাকে।

দোকানিরা বলছেন, গত কয়েক মাসে মোবাইল ফোন মেরামতের পরিমাণ দ্বিগুণ হয়েছে।

মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন জানায়, ডলারের দামের পাশাপাশি ভ্যাট বাড়ায় বেড়েছে মোবাইল ফোনের দাম। এতে বিক্রি কমায় কমেছে উৎপাদনও। মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই নয় মাসে হ্যান্ডসেট উৎপাদন হয়েছে এক কোটি ৯৪ লাখের বেশি।

চলতি বছর একই সময় তা কমে দাঁড়িয়েছে এক কোটি ৬৯ লাখে।

জানতে চাইলে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) সহ সভাপতি রেজওয়ানুল হক বলেন, ‘দেশে মোবাইল ফোনের যে ডিমান্ড রয়েছে পর্যাপ্ত কাঁচামালের ঘাটতির কারণে তা উৎপাদন করা যাচ্ছে না। কারণ আমরা এলসি খুলতে পারছি না।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026