1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬২ হাজারের বেশি হাজি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ইলিয়াস আলী অপহরণে জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ২৩ জুনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র‌্যাবের বাংলাদেশকে আন্তর্জাতিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০ বছরের মহাপরিকল্পনা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনায় জোর, বিএফআরআই পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে, ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মানিকগঞ্জে বাসের ধাক্কায় লেগুনাচালকসহ নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১২৭ বার দেখা হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বাসের ধাক্কায় যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটবাউর এলাকায় সকাল পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন নারী। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানান, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরিয়া বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসছিল লেগুনাটি। ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় যাত্রী নামানোর সময় একটি বাস পেছন থেকে লেগুনাকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। লেগুনায় চাপা পড়ে চালকসহ চারজন নিহত হন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026