1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

৮১তম জন্মদিনের আয়োজন ‘কেবিসি’র সেটে অঝোরে কাঁদলেন অমিতাভ বচ্চন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২০৪ বার দেখা হয়েছে

আগেই কাউন্ট ডাউন শুরু করে ফেলেছে বিগ বি ভক্তরা। আজ শাহেনশাহর জন্মদিন। ৮১-এ পা দিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। এদিনে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে জন্মদিন উদযাপন করতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। জন্মদিনে কেবিসি টিমের তরফে একগুচ্ছ সারপ্রাইজ পেতে চলেছেন অমিতাভ, সে ঝলকই এলো প্রকাশ্যে। তাঁর জন্মদিন ঘিরে এমন আয়োজন, এত উন্মাদনা থেকে আবেগতাড়িত হয়ে পড়েন বলিউড শাহেনশাহ। প্রোমোয় অমিতাভকে ঝরঝরিয়ে কাঁদতে দেখা গেল। চোখের জল মুছতে মুছতেই তিনি জানান, ‘আর কত কাঁদাবেন আপনারা?’ তারপর তিনি যোগ করেন, ‘আমি লোকজনকে টিস্যু (পেপার) দিই, আজ আমারই হালত খারাপ। এরপর সবাইকে ধন্যবাদ জানান অমিতাভ তাঁর জন্মদিনের এমন জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য। অভিনেতাকে বলতে শোনা গেল, ‘এই মঞ্চে আমার জন্মদিনের যে সেলিব্রেশন হয়, সেটা অতি উত্তম’। অমিতাভের এই কথা শুনে দর্শকও নিজের আবেগ ধরে রাখতে পারেনি। অমিতাভের জন্য করতালিতে ভরে উঠে গোটা স্টেডিয়াম। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে অমিতাভকে সারপ্রাইজ দিতে এদিন হাজির হবেন পদ্মবিভূষণ ওস্তাদ আমজাদ আলি খান। খাস বিগ বির জন্য সরোদে ঝংকার তুলবেন ওস্তাদজি। এছাড়াও চিরঞ্জীবী, অনুপম খের, বিদ্যা বালান, ভিকি কৌশল, আর মাধবনের মতো তারকারা ভিডিও বার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানাবেন অমিতাভকে। অমিতাভের হ্যাপি বার্থ ডে বলে কথা। কেবিসির আগের সিজনের কোটিপতিরা হাজির থাকবেন মঞ্চে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026