1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব বিমান বাহিনীর ফ্লাইট সেফটি কোর্সের সনদপত্র বিতরণ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রেনে ভাঙ্গায় যাবেন যে ১১ জন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে ফরিদপুরবাসীর। আর মাত্র কয়েক ঘণ্টা পর ঝিকঝিক শব্দে আরামদায়ক দুলুনিতে পদ্মা পাড়ি দিয়ে ঢাকায় যাওয়ার অধীর অপেক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে সঙ্গী হবেন ফরিদপুরের ১১ পেশার ১১ ব্যক্তি। তাদের মধ্যে গার্মেন্টসকর্মী, হকার, বাসচালক, সবজি বিক্রেতা, ছাত্রী, নারী উদ্যোক্তা, মুক্তিযোদ্ধা রয়েছেন। তারা সবাই ফরিদপুরের স্থায়ী বাসিন্দা। তারা ঢাকা থেকে প্রধানমন্ত্রীর বহরে যুক্ত হয়ে মাওয়া থেকে ট্রেনে ভাঙ্গায় আসবেন।

 

প্রধানমন্ত্রীর এই ১১ সফরসঙ্গীরা হলেন- মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আমিনুর রহমান, সবজি বিক্রেতা হেলাল উদ্দিন, গার্মেন্টসকর্মী রেখা বেগম, হকার রহিম শেখ, বাসচালক সুলতান আহমেদ, খ্রিস্টান মিশনের পালক সাথী চক্রবর্তী, পেঁয়াজ বীজ চাষি ও নারী উদ্যোক্তা সাহিদা বেগম, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী স্বর্ণজিৎ ঘোষ, নুসরাত জাহান এবং মাদরাসা শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ফরিদপুরের সফরের সিদ্ধান্তের পরপরেই সরকার প্রধানের দপ্তর থেকে নির্দেশনা দিয়েছিল বিভিন্ন শ্রেণি পেশার একজন করে তালিকা করতে, যাদের সঙ্গে তিনি (প্রধানমন্ত্রী) ঢাকা থেকে ফরিদপুরে ট্রেনে আসবেন। চেষ্টা করেছি সেই তালিকা তৈরির। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। ১১ ব্যক্তিদের মঙ্গলবার সকালে বিশেষ ব্যবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026