1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

কায়সার হামিদ কারাগারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯
  • ২২৮ বার দেখা হয়েছে

মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার সাবেক ফুটবলার কায়সার হামিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক শামছুদ্দিন। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রোববার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী সমকালকে জানান, নিউ ওয়ে সোসাইটি লিমিটেড নামে কায়সার হামিদের একটি এমএলএম কোম্পানি ছিল। ওই কোম্পানিতে লাভের আশায় অনেকে টাকা দিয়েছেন। কিন্তু তিনি পরে কারও টাকা ফেরত দেননি। টাকা না পেয়ে ক্ষতিগ্রস্তরা ২০১৪ সালে বনানী থানায় মামলা করেন কায়সারের বিরুদ্ধে। মামলাটির তদন্ত করেছে সিআইডি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026