1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ইন্টারনেট সেবাদাতা আরও ৪ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২০৮ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক

 

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও লাইসেন্সিং গাইডলাইন লঙ্ঘনের অপরাধে ৪টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একইসঙ্গে তাদের সব কার্যক্রম বন্ধ ও কোনো ধরনের আর্থিক লেনদেন করতেও নিষেধ করেছে সরকারের এই সংস্থাটি।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে-নাবিল নেট, পি-নেট, পড়ালেখা অনলাইন, এয়ারনেট কমিউনিকেশন। আজ বুধবার (৪ অক্টোবর) বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত ও গত ১ অক্টোবর বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক মো. নুরন্নবীর সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স রূপান্তর (কনভার্সন) না করে লাইসেন্সিং গাইডলাইন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় চার প্রতিষ্ঠানের আইএসপি লাইসেন্স কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাতিল করা হলো। বাতিল ঘোষণার পর লাইসেন্সের অধীনে কোনো কার্যক্রম করলে তা অবৈধ এবং আইনানুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বিবেচিত হবে। লাইসেন্স বাতিল হওয়া চারটি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের চুক্তি এবং সেবা নিয়ে আর্থিক লেনদেন করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করা হলো। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে প্রতিষ্ঠানগুলোর কাছে থাকা লাইসেন্স বিটিআরসি দপ্তরে সমর্পণের নির্দেশ দেওয়া হলো।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর একই কারণে চারটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে বিটিআরসি। সেগুলো হলো-আইডিয়া নেটওয়ার্ক অ্যান্ড কমিনিউকেশন, ডিজিটাল কানেকটিভিটি লিমিটেড, প্রিটি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, সাদিয়া টেক লিমিটেড।

নিউজ ডেস্ক

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026