1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

ইয়েলো সাগরে ৫৫ চীনা নাবিকের মৃত্যু!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক  অনলাইন ডেস্ক।

 

দুর্ঘটনায় পড়ে চীনের একটি সাবমেরিনের ৫৫ নাবিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মনে করা হচ্ছে, ইয়েলো সি তথা পীত সাগরে গোয়েন্দা ফাঁদে সাবমেরিন আটকা পড়ে তাদের মৃত্যু হয়েছে। ‍যুক্তরাজ্যের এক গোয়েন্দা প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। তবে এই দাবি নাকচ করে দিয়েছে চীন।

মঙ্গলবার (৩ অক্টোবর) প্রকাশিত ডেইলি মেইলের এক প্রতিবেদন মতে, পীত সাগরে ব্রিটিশ সাব-সারফেস জাহাজগুলোকে ফাঁদে ফেলার উদ্দেশে ওই ফাঁদ পাতা হয়। চীনের পারমাণবিক সাবমেরিন সেই ফাঁদে পড়েছে বলে মনে করা হচ্ছে। তবে কে বা কারা ওই ফাঁদ পেতেছে প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।

যুক্তরাজ্যের গোয়েন্দা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি (২১ আগস্ট) ফাঁদে পড়ে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ‘০৯৩-৪১৭’ পারমাণবিক সাবমেরিনটিতে অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দেয়। এর ফলে সাবমেরিনে বিষক্রিয়া ঘটে নাবিকদের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনা নৌবাহিনীর ওই সাবমেরিন দুর্ঘটনায় মৃতদের মধ্যে ক্যাপ্টেসহ মোট ২২ জন অফিসার ছিলেন। ওই ক্যাপ্টেনের নাম কর্নেল জুই ইয়ং-পেং। তবে চীন ব্রিটিশ গোয়েন্দাদের এই দাবি নাকচ করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত সাবমেরিনটি উদ্ধারে আন্তর্জাতিক সহায়তার অনুরোধও অস্বীকার করেছে বেইজিং।

চীনা সাবমেরিন দুর্ঘটনা নিয়ে যুক্তরাজ্যের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ আগস্ট ইয়েলো সাগরে একটি মিশন পরিচালনার সময় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় ৮টা ১২ মিনিটে ঘটে ঘটনাটি। এতে ৫৫ জন নাবিকের মৃত্যু হয়। এর মধ্যে ২২ জন অফিসার, ৭ ক্যাডেট অফিসার, ৯ জন পেটি অফিসার আর ১৭ জন নাবিক।

যুক্তরাজ্যের এই গোয়েন্দা প্রতিবেদন ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে বেইজিং। অন্যদিকে তাইওয়ানও প্রতিবেদনটির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। প্রতিবেদনটির ব্যাপারে মন্তব্যের জন্য ব্রিটিশ রয়্যাল নেভির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বলে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026