1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব বিমান বাহিনীর ফ্লাইট সেফটি কোর্সের সনদপত্র বিতরণ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসী কল্যাণমন্ত্রী

বাবা-মায়ের সামনে আগুনে পুড়ে ঘুমন্ত ২ ভাইয়ের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

ফেনীতে গভীর রাতে বাবা-মায়ের চোখের সামনে আগুনে পুড়ে ঘুমন্ত দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে শহরের মধ্যম বিরিঞ্চি ফকির বাড়ির রনি হোসেনের বাসায় এ আগুন লাগে।

 

নিহত মাইদুল ইসলাম শাহাদাত (১৩) সপ্তম শ্রেণি এবং রাহাদুল ইসলাম গোলাপ (৭) দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

মৃতদের বাবা রনি দাবি করেন, তার দুই ছেলেকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর মৃত দুই ভাই চিৎকার শুরু করে। আগুন নেভাতে এসে দেখা যায়, ঘরটির প্রধান দরজা বাইরে থেকে রশি দিয়ে বাঁধা। এতে ধারণা করা হচ্ছে, হত্যার উদ্দেশে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। এ সময় দুই সন্তানকে চোখের সামনেই আগুনে পুড়তে দেখেন বাবা-মাসহ প্রতিবেশীরা।

মৃতের বাবা জানান, ঘরের একটি কক্ষে দুই ছেলে থাকত। সেই কক্ষেই আগুন লাগে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে বড় ছেলে শাহাদাতের দগ্ধ লাশ খাটের ওপর পাওয়া যায়। ছোট ছেলে গোলাপকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

ওই দুই শিশুর বাবা রনি ও মা পলি দাবি করেন, কয়েক দিন আগে পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি এবং আনোয়ার তাদের এক স্বজনের লাশ দাফন করতে গেলে আমাদের কথা কাটাকাটি হয়। এরপর থেকেই আমাদের দেখে নেয়ার হুমকি দেয় তারা। তারা এই আগুন লাগিয়েছে।

ফেনী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বুধবার সকালে জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026