1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ পাস আমি ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি হামের রোগীর সামনে তো আমি কথা বলছি না : রুমিন ফারহানা দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণকাজে ইন্টারনেট গতি ধীর হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী: বিসিবি কার্যক্রমে কোনো ব্যক্তিগত প্রভাব নেই, আহ্বায়ক কমিটি গঠন সরকারির উদ্যোগ জুলাই গণ-অভ্যুত্থান: সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬ পাস দেশে ১০ হাজার ৫৬৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন সূচনায়: খলিলুর রহমানের নয়াদিল্লি সফর পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর নিবন্ধন কার্যক্রম শুরু হাম নিয়ন্ত্রণে ২০ এপ্রিল থেকে জাতীয় টিকাদান কার্যক্রম শুরু

অক্টোবরে আসলে কী ঘটবে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

রাজনীতির আকাশের রং কি বদলাচ্ছে? কালো মেঘের আনাগোনা কি বাড়ছে? বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রশ্নে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ক্ষমতাপ্রত্যাশী বিএনপির মধ্যে একধরনের ঠান্ডা লড়াই অনেক দিন ধরেই চলছে। এখন কেউ কেউ আশঙ্কা করছেন, এই ঠান্ডা লড়াই বুঝি গরম হাওয়ায় রূপ নিতে চলেছে। দুই দল বিভিন্ন ইস্যুতে বাহাস করছে। কেউ কাউকে সামান্য ছাড় দেওয়ার মনোভাব দেখাচ্ছে না। একে অপরের বিরুদ্ধে শব্দবোমা নিক্ষেপ করেই চলেছে। অবশ্য বিএনপির নিক্ষেপ করা শব্দবোমা আওয়ামী লীগ তেমন গায়ে মাখছে না। হয়তো এগুলো মেয়াদোত্তীর্ণ অথবা ভেজা, তাই বিস্ফোরণ ঘটছে না।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অক্টোবর মাসের মধ্যে তারা এক দফা দাবি তথা সরকারের পতন ঘটিয়ে ছাড়বে। অক্টোবর মাস শুরু হয়েছে। সরকার পতনের মতো গণ-অভ্যুত্থান বা ওলট-পালট রাজনৈতিক হাওয়া বইতে দেখা যাচ্ছে না। বিএনপির হুংকার বা হুমকি-ধমকি সম্পর্কে এখন সাধারণ ধারণা এমন যে এই দলটির গর্জন আছে, বর্ষণ তেমন হয় না।

এই তো গত ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশে ‘কেঁদেকেটে’ আবেগ ছড়িয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন আপনাদের কিছু করার থাকলে করেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। অবিলম্বে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে না পারলে বাঁচানো দুষ্কর হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026