1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

আদালতে দিন কাটে বিএনপি নেতাদের এক মামলায় হাজিরা, আরেক মামলায় সাক্ষ্য

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

সুলতান সালাউদিন টুকু। বিএনপির যুব সংগঠন যুবদল সভাপতি। এক মামলায় হাজিরা, আরেক মামলায় সাক্ষ্য গ্রহণ। তার ওপর রয়েছে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ভয়। ছুটির দিন ছাড়া এভাবে প্রায় দিনই যেতে হয় আদালতে। ৩২৫ মামলা মাথায় নিয়ে মাসের পর মাস চলছে তার দিন। আবার এরই মধ্যে যুবদলের মতো গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পালন করছেন। শুধু সুলতান সালাউদ্দিন টুকু নন, তার মতো সকালে ঘুম থেকে উঠেই আদালতে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তার বিরুদ্ধে মামলার সংখ্যা ৪৫০। প্রায় একইভাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ তৃণমূলের এরকম হাজার হাজার নেতা-কর্মী দিন কাটে এখন আদালতে। নেতাদের অভিযোগ, জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের প্রার্থী হিসেবে অযোগ্য করার লক্ষ্যেই এ সব মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন নেতারা। এর সঙ্গে রয়েছে আন্দোলনে সক্রিয় নেতাদের নিষ্ক্রিয় রাখার কৌশল। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বাংলাদেশ প্রতিদিনকে এ বিষয়ে বলেন, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক ও ভিত্তিহীন। আদালত যেভাবে এই মামলাগুলো পরিচালনা করছেন মনে হচ্ছে ‘সুপারসনিক’। বাংলাদেশের ইতিহাসে এমনটি হয়নি। কখনো রাতে, কখনো মোমবাতি জ্বালিয়ে সাক্ষ্য নেওয়া হচ্ছে। বিচারের নামে হচ্ছে বিচারিক হয়রানি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026