1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

নৌকা পাবেন না এলাকাবিচ্ছিন্ন এমপি-মন্ত্রী সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে আওয়ামী লীগে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

এমপি নির্বাচিত হওয়ার পর গত সাড়ে চার বছরে নিজ এলাকায় কেউ গেছেন একবার। কেউ গেছেন দু-চারবার। দলীয় নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ রাজধানীতে এসেও খুঁজে পাননি জনপ্রতিনিধিকে। কেউ সরকারি কর্মসূচিতে অংশ নিতে বছরে একবার কিংবা দুবার গেছেন। জেলা সার্কিট হাউস বা উপজেলা ডাকবাংলোতে কর্মসূচি শেষ করেই ঢাকায় চলে এসেছেন- এমন এমপি-মন্ত্রীরা এবার নৌকা পাবেন না। আবার কারও ‘গডফাদার বনে যাওয়া, আওয়ামী লীগকে মাইনাস করে ‘এমপি লীগ’, ‘ভাই লীগ’ বা ‘ভাবি লীগ’, ‘আত্মীয় লীগ’ এবং সন্ত্রাসী বাহিনী’ গড়ে তোলা এমপিদের দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা দেবেন না আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের সাফ জানিয়ে দিয়েছেন। একাধিক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার কাছে সার্ভে রিপোর্ট রয়েছে। রিপোর্ট অনুযায়ী যারা ভালো কাজ করেছেন, যারা জনগণের কাছে যান, আওয়ামী লীগের উন্নয়নের কথা বলেন, ভোট চান, জনগণের সুযোগ-সুবিধা দেখেন এবং জনগণ যাদের চায় তাদের মনোনয়ন দেওয়া হবে। যারা জনবিচ্ছিন্ন, এলাকার লোকজনের সঙ্গে যাদের সুসম্পর্ক নেই, এলাকায় যান না- তাদের মনোনয়ন দেওয়া হবে না।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026