1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

অন্যতম বড় অর্থ পাচার সিঙ্গাপুরে ২০০ কোটি ডলারের সম্পদ জব্দ বিদেশ থেকে টাকাপয়সা সিঙ্গাপুরে আনছেন—এমন অনেক মানুষকে শনাক্ত করেছে পুলিশ। এসব অর্থ অপরাধের মাধ্যমে উপার্জিত বলে সন্দেহ করা হয়।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৮১ বার দেখা হয়েছে

প্রথম ইঙ্গিত পাওয়া গিয়েছিল ২০২১ সালে। সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তখন লক্ষ করে যে সম্ভবত ভুয়া কাগজপত্র ব্যবহার করে ব্যাংকে অর্থ রাখা হয়েছে। তাই অল্প কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রাথমিক তদন্তের কাজে লাগানো হয়, যাতে সন্দেহভাজন অর্থ পাচারকারীরা সতর্ক না হয়ে যান। ২০২২ সাল পর্যন্ত তদন্তের পর বেরিয়ে আসে থলের বেড়াল।

দ্য স্ট্রেইটস টাইমস জানায়, বিদেশ থেকে টাকাপয়সা সিঙ্গাপুরে নিয়ে আসছেন—এমন বেশ কিছু মানুষকে শনাক্ত করেছে পুলিশ। এসব অর্থ অপরাধের মাধ্যমে উপার্জিত বলে সন্দেহ করা হয়। কিছু মানুষ আবার পরস্পর আত্মীয়। এরপর গত ১৫ আগস্ট পুরো দ্বীপজুড়ে যে অভিযান চালানো হয়, তাতে বিপুল সম্পদ জব্দ কিংবা ব্যবহারের জন্য নিষিদ্ধ করা হয়।

সব মিলিয়ে এমন সম্পদের পরিমাণ ২৮০ কোটি সিঙ্গাপুরি ডলারের বেশি, যা ২০০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ (বাংলাদেশের প্রায় ২২ হাজার কোটি টাকা)। এটাকে বিশ্বের অন্যতম বড় অর্থ পাচারের ঘটনা বলে মনে করা হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026