1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

ওমরাহ ভিসা নিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলেন সৌদি আরব, বিমানবন্দরে ধরা ১৬ ভিক্ষুক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক  অনলাইন ডেস্ক

সৌদি আরব যাচ্ছিলেন ভিক্ষা করতে। এ জন্য কৌশল করে নিয়েছিলেন ওমরাহ পালনের ভিসা। কিন্তু শেষ রক্ষা হয়নি, সৌদি আরব পৌঁছার আগে বিমানবন্দরেই ধরা পড়েন ১৬ ভিক্ষুক। নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে— পাকিস্তানের মুলতান বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, পাকিস্তানি ভিক্ষুকদের বিষয়ে দেশটিকে সতর্ক করেছে সৌদি সরকার। তার মধ্যেই এমন ঘটনা ঘটল।

করাচিভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, বিমানে চেপে বসার পর একদম শেষ মুহূর্তে ওই ব্যক্তিদের নামিয়ে আনা হয়।

খবরে বলা হয়েছে, পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) ওমরাহ পালনের নামে সৌদিতে ভিক্ষা করতে যাওয়া ওই চক্রের সন্ধান পায়। দুই দিন আগে এই গ্রেফতারের ঘটনাটি ঘটে। গ্রেফতারদের মধ্যে এক শিশু ও ১১ নারী রয়েছেন।

গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভিক্ষাবৃত্তি করার জন্য তারা সৌদি আরব যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। তারা আরও জানান, তাদের সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা যে ট্রাভেল এজেন্সির লোকজন করে দিয়েছে, তাদের ভিক্ষা করে পাওয়া অর্থের অর্ধেক দেওয়ার চুক্তি হয়েছে।

ওমরাহ ভিসার মেয়াদ শেষ হলেই তারা দেশে ফিরে আসতেন বলেও জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026