1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

২০২৫ সাল পর্যন্ত চলবে প্রবাসীদের এমআরপি রি-ইস্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

আগামী ২০২৫ সাল পর্যন্ত চালু থাকবে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রি-ইস্যু কার্যক্রম। সম্প্রতি এমআরপি রি-ইস্যু কার্যক্রমের মেয়াদ বৃদ্ধি-সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এ চিঠিতে বলা হয়, বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে যুক্তরাষ্ট্রসহ যেসব বৈদেশিক মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে, সেসব মিশনে ই-পাসপোটের্র পাশাপাশি এমআরপি রি-ইস্যু কার্যক্রম ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। এমতাবস্থায়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

২০১৫ সালের ২৪ নভেম্বর এমআরপির পাসপোর্ট চালু করে সরকার। অত্যাধুনিক ই-পাসপোটের্র যুগে প্রবেশ করে ২০২০ সালের ২২ জানুয়ারি। এর কয়েক মাসের মধ্যে এমআরপি ইস্যু ও রি-ইস্যু কার্যক্রম বন্ধ হয়। ই-পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করায় বিপাকে পড়েন প্রবাসীরা। বিদেশে থাকার কারণে তাদের অনেকেরই এনআইডি করতে পারেননি। তাই চলতি বছর শুরু হয় এমআরপি রি-ইস্যু।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস গত ১৬ আগস্ট এমআরপি রি-ইস্যু কার্যক্রমের মেয়াদ বৃদ্ধির জন্য চিঠি দেয়। এর প্রেক্ষিতে এমআরপি রি-ইস্যু কার্যক্রমের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026