1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

শাপলা চত্বরে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার দেখা হয়েছে

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হবে আগামী ২৩ অক্টোবর। এই দিনকে উদযাপন করতে মতিঝিলের শাপলা চত্বরে ঢাকা বিভাগীয় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এজন্য কেন্দ্রীয় সাংগঠনিক ৫টি টিম গঠন করা হয়েছে। এসব টিমের দায়িত্ব দেওয়া হয়েছে ২২ জন কেন্দ্রীয় নেতাকে।

সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷ এতে জানানো হয়, টাঙ্গাইল, মানিকগঞ্জ কিশোরগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আবদুর রাজ্জাক, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. নজিবুল্লাহ হিরু, বেগম শামসুন নাহার ও তারানা হালিম।

মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলার দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সিমিন হোসেন রিমি, সৈয়দ আবদুল আউয়াল শামীম, আনোয়ার হোসেন এবং সাহাবুদ্দিন ফরাজী।

টিম-৩-এ ঢাকা, মুন্সীগঞ্জ ও রাজবাড়ীর দায়িত্বপ্রাপ্তরা হলেন অ্যাড. কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাড. মৃণাল কান্তি দাস, অ্যাডভোকেট সানজিদা খানম।

গাজীপুর জেলা ও গাজীপুর মহানগরের দায়িত্ব পেয়েছেন ডা. দীপু মণি, সিদ্দিকুর রহমান, অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, ইকবাল হোসেন অপু।

ফরিদপুর, নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগরের দায়িত্ব পেয়েছেন মির্জা আজম, ড. আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, জাহানারা বেগম এবং মোহাম্মদ সাইদ খোকন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026