1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

গাজীপুরে ৫ আওয়ামী লীগ নেতা দল থেকে বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৭১ বার দেখা হয়েছে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

 

সোমবার (২ অক্টোবর) কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শোভন আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কারণে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হলো।

আরও পড়ুন: ইউএনওর গাড়ি ভাঙচুরের ঘটনায় চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

বহিষ্কৃতরা হলেন— মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হেকিম, সদস্য মো. জাকির হোসেন, ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আকরাম হোসেন, একই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল ফকির এবং ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাইদুল।

গত ৩০ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গাড়ি রাখতে নিষেধ করায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। কালীগঞ্জের মোক্তারপুরের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেনের উপস্থিতিতে ওই ঘটনা ঘটে। এতে ইউএনওসহ ২ জন আহত হন।

এর পর ১ অক্টোবর সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের আনসার সদস্য এনায়েত উল্লাহ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026