1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

কী হচ্ছে এই অক্টোবরে টানা কর্মসূচিতে সরকারকে পাহারায় আওয়ামী লীগ এক পক্ষ উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভোটের প্রচারণায়, অন্য পক্ষে কঠোর আন্দোলনের চিন্তা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৭২ বার দেখা হয়েছে

অক্টোবর মাসকে রাজনীতিতে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই মাসটাই দেশের রাজনীতিতে গতিপথ ঠিক করে দেবে। কারণ আগামী নভেম্বরে নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে জানুয়ারিতে ভোট অনুষ্ঠিত হবে। মাঝখানে অক্টোবর মাসই দুই রাজনৈতিক দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মাঠের বিরোধী দল বিএনপি বলছে, কঠোর আন্দোলনের মাধ্যমে এ মাসেই সরকারের পতন ঘটানো হবে। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, রাজনৈতিক দল হিসেবে তারা রাজপথে সক্রিয় থেকে সরকারকে পাহারা দেবে। এ জন্য মাসব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। সরকারবিরোধী যে কোনো ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দিতে গোটা অক্টোবর মাসজুড়েই রাজধানীসহ সারা দেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশকে জনসভায় রূপ দেবে আওয়ামী লীগ।

অক্টোবরে সরকার পতন ঘটাতে বিএনপির মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত রবিবার এক অনুষ্ঠানে বলেন, ‘যারা আমাদের পতন দেখছে, এই অক্টোবরে তাদেরই পতন হয় কি না? নিজেদের পতনের জন্য অপেক্ষা করুন। ভুলের রাজনীতিই বিএনপিকে পতনের দিকে নিয়ে যাচ্ছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ বন্দুকের নল দিয়ে ক্ষমতায় বসেনি। আওয়ামী লীগকে যারা ভয় দেখাচ্ছে, ৪৮ ঘণ্টা আল্টিমেটাম শেষ, এখন অক্টোবরের আল্টিমেটাম। অক্টোবরে মাসেই পতন ঘটাবে। পতন ঘটাতে ঘটাতে নিজেরাই কতবার খাদে পড়েছে। একটা রাজনৈতিক দলের কথাবার্তা সীমারেখার মধ্য থেকে বলা উচিত।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026