1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

যুক্তরাষ্ট্রকে তথ্যমন্ত্রী—আমাদের গণতন্ত্র শেখাবেন না

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছেন, যারা গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন তাদের দেশেই গণতন্ত্র নেই। তাই আমাদের গণতন্ত্র শিক্ষা দেবেন না।

আজ সোমবার (০২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মায়ের কান্না’ সংগঠন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় জিয়াউর রহমানের ‘৭৭- এর হত্যাযজ্ঞ নিয়ে দেশি-বিদেশি মানবাধিকার ব্যবসায়ীরা কেন কথা বলছেন না, প্রশ্ন রেখে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা অনেকের পছন্দ না। তাই ষড়যন্ত্র হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, মায়ের কান্নার আন্দোলন যৌক্তিক। যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন তাদের বলছি, এই বিষয়টা দেখবেন।

‘খালেদা জিয়াকে রাজনৈতিক দাবার ঘুঁটি’ বানানো হয়েছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বেগম জিয়া হাসপাতালে গেলেই বিএনপি বলে জীবন সংকটাপন্ন। অথচ তারা চায় না যে বেগম জিয়া সুস্থ থাকুক। এ নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। তার বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া আদালতের ব্যাপার।

তিনি আরও বলেন, আন্দোলনে মানুষকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি। তারা এখন সন্ত্রাসের পরিকল্পনা গ্রহণ করছে। তবে আওয়ামী লীগ রাজপথে আছে, থাকবে। কঠোরভাবে প্রতিহত করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026