1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু, প্রধানমন্ত্রী উপস্থিত হজযাত্রীদের জন্য নিরাপদ যাতায়াত ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাঁচটি পদক্ষেপ গ্রহণ পেট্রোল সংকটে দেশের বিভিন্ন এলাকায় যানজট জ্বালানি তেল ক্রয়ে অ্যাপ চালুর পরিকল্পনা, সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের নজর ফেসবুক পোস্টের অভিযোগে আটক নারী কর্মীর জামিন মঞ্জুর ভারত সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি সরবরাহে আংশিক ঘাটতি, তবে সংকট তীব্র নয়: উপদেষ্টা

সমুদ্রের ওপর দিয়ে ছুটলো বুলেট ট্রেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৪৬ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

বিস্তীর্ণ জলাধারের ওপরে নির্মিত সেতু দিয়ে ঘণ্টায় ২৭৭ কিলোমিটার বেগে চললো বুলেট ট্রেন। চীনের ঝঙঝু, জিয়ামেন ও ফুঝৌ শহরে পৌঁছায়। অপেক্ষাকৃত অল্প সময়েই এখন যে কেউ এ তিন শহরে যাতায়াত করতে পারবেন।

চীনের রেল বিভাগ সূত্র জানায়, নতুন এ ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ সাড়ে তিনশ কিলোমিটার পর্যন্ত গতিতে যেতে পারে। গত বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ট্রেনটি ফুঝৌয়ের উদ্দেশে উদ্বোধনী যাত্রা করে।

আরও পড়ুন :সাকিবকে মীর জাফর বলল শিশির!

নতুন এ রেলপথে সব মিলিয়ে ৮৪টি সেতু, ২৯টি সুড়ঙ্গপথ এবং সাগরের ওপর দিয়ে ২০ কিলোমিটার দীর্ঘ সেতুপথ রয়েছে। এটাই চীনে প্রথম পানির ওপরে চলা বুলেট ট্রেন। ২০১৬ সালে চীন সরকার অবকাঠামো উন্নয়নে বেশ কয়েকটি ব্যয়বহুল উদ্যোগ গ্রহণ করে। তখনই পানির ওপর দিয়ে বুলেট ট্রেনের যোগাযোগ স্থাপনের এ প্রকল্প হাতে নেওয়া হয়।

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানের কাছাকাছি ফুজিয়ান প্রদেশে পাহাড়ি এলাকা ও জলাশয় বেশি থাকায় সড়কপথে যাতায়াত করা কঠিন। এ কারণেই পানির ওপর দিয়ে রেলপথ স্থাপনের এ উদ্যোগ নেওয়া হয়। এ রেলপথ ফুজিয়ান প্রদেশের প্রধান তিন শহর ঝঙঝু, জিয়ামেন ও ফুঝৌকে যুক্ত করেছে। বিশ্বের উচ্চগতির রেলপথের দুই-তৃতীয়াংশই চীনে। দেশটির রাজধানী বেইজিং থেকে ঝঙঝু পর্যন্ত গেছে ১ হাজার ৪২৮ মাইল দীর্ঘ রেলপথ, যা বিশ্বে দীর্ঘতম।

সূত্র: সিএনএন, দ্য স্ট্রিট

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026