1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ পাস আমি ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি হামের রোগীর সামনে তো আমি কথা বলছি না : রুমিন ফারহানা দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণকাজে ইন্টারনেট গতি ধীর হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী: বিসিবি কার্যক্রমে কোনো ব্যক্তিগত প্রভাব নেই, আহ্বায়ক কমিটি গঠন সরকারির উদ্যোগ জুলাই গণ-অভ্যুত্থান: সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬ পাস দেশে ১০ হাজার ৫৬৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন সূচনায়: খলিলুর রহমানের নয়াদিল্লি সফর পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর নিবন্ধন কার্যক্রম শুরু হাম নিয়ন্ত্রণে ২০ এপ্রিল থেকে জাতীয় টিকাদান কার্যক্রম শুরু

সময়টা ‘খারাপ’ মনে করিয়ে নেতাদের সতর্ক করলেন ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

সময়টা মাথায় রেখে কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য দলের নেতাদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যার যা মুখে আসে বলে দেন। চিন্তা করেন না কথাটা কতটা উপকারে আসছে আর কতটা ক্ষতি হবে। বক্তব্য-বিবৃতিতে সতর্ক থাকা উচিত। সময়টা খারাপ। একজন নেতার একটা কথা, একটা উচ্চারণ অনেক ক্ষতি করতে পারে। নেতাদের বিলবোর্ড প্রচারণা নিয়ে নিজের অস্বস্তি ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দয়া করে বিলবোর্ডের খেলা বন্ধ করেন। এই বিলবোর্ডের দরকার নেই। এসিআর শেখ হাসিনার কাছে আছে, সবার রিপোর্ট তার কাছে জমা হচ্ছে।

রোববার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা, আশপাশের জেলা শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করতে এ সভা ডাকা হয়। সভায় নির্বাচন সামনে রেখে এবং অক্টোবরে সরকারের বেশ কয়েকটি বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঘিরে টানা কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ।

দলের নেতাদের বাড়তি প্রচার-প্রচারণা নিয়েও ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জোড় হাতে বলছি, দয়া করে বিলবোর্ডের খেলা বন্ধ করেন। এই বিলবোর্ডের দরকার নেই।’

সবার আমলনামা (এসিআর) শেখ হাসিনার কাছে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেখি বিলবোর্ড আর বিলবোর্ড। কিছু কিছু নেতা মিটিং অর্গানাইজের চেয়ে দেখি বিলবোর্ডে আগ্রহী বেশি। ধানমন্ডি থেকে আসতে দেখি, কত যে নেতা! আতি নেতা, পাতি নেতা, সিকি নেতা…এই সব নেতা ক্ষমতা চায়, এমপি হতে চায়। এত সোজা নয়। এমপি হবে রিপোর্টের ভিত্তিতে, নেত্রীর কাছে যে এসিআর জমা আছে, তার ভিত্তিতে। বিলবোর্ড দেখিয়ে নেতা হওয়া যাবে না।’

বক্তব্যে, আগামী দিনে বিএনপির কর্মসূচি বিষয়ে সতর্ক থাকা এবং রাজপথে তা মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে নেতাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সেতুমন্ত্রী কাদের বলেন, ‘এখন তারা (বিএনপি) চাইবে সন্ত্রাস করতে, সরকারকে বিপদে ফেলতে, কোণঠাসা করতে। ঘেরাও করবে, অবরোধ করবে, লংমার্চ করবে; এই সব সন্ত্রাসের কর্মসূচিতে যাচ্ছে তারা।’

অক্টোবরে সরকার পতন ঘটাতে বিএনপির মন্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। বিএনপিকে সীমারেখার মধ্যে কথা বলার পরামর্শ দিয়ে তিনি বলেন, যারা আমাদের পতন দেখছে, এই অক্টোবরে তাদেরই পতন হয় কিনা? নিজেদের পতনের জন্য অপেক্ষা করুন। ভুলের রাজনীতি আপনাদের পতনের দিকে নিয়ে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বন্ধুকের নল দিয়ে ক্ষমতায় বসেনি। আওয়ামী লীগকে যারা ভয় দেখাচ্ছে, ৪৮ ঘণ্টা আলটিমেটাম শেষ, এখন অক্টোবরের আলটিমেটাম। অক্টোবরেই পতন ঘটাবে। পতন ঘটাতে ঘটাতে নিজেরাই যে কতবার খাদে পড়েছে। একটা রাজনৈতিক দলের কথাবার্তা সীমারেখার মধ্যে থেকে বলা উচিত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026