1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তেলের দাম বেড়েছে হরমুজ প্রণালীর অস্থিরতার কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশে অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণ মেঘনা নদীতে জাটকা নিধন ও চিংড়ি রেণু পাচারকারীদের অবৈধ আস্তানা উচ্ছেদ স্বর্ণের দাম কমলো, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা হ্রাস যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিচ্ছে: হরমুজ প্রণালি দ্রুত না খোলার শর্তে ইরানের ওপর হামলার সম্ভাবনা ৬ এপ্রিল উদযাপিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলায় ইরানি ব্রিগেডিয়ার জেনারেল নিহত ইরানের সামরিক কমান্ডের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশি প্রবাসী আবদুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

আবারো রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার দেখা হয়েছে

ঢাকার গোল্ডেন লাইন পরিবহনের সাথে দ্বন্দ্বের জেরে রাজবাড়ীর পরিবহন মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। ধর্মঘটের কারণে সোমবার (২ অক্টোবর) ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

 

বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।

জানা যায়, রাজবাড়ীর কোনো বাস পদ্মা সেতু দিয়ে ঢাকা যায় না। কিন্তু গোল্ডেন লাইন পদ্মা সেতু হয়ে ঢাকা যায়। এছাড়া গোল্ডেন লাইন রাজবাড়ীর পরিবহন মালিকদের সাথে আলোচনা না করে তারা নিজেদের মতন ট্রিপ পরিচালনা করছিল। এতে প্রথমে তাদের বাধা দেয়ায় তারা ঢাকার গাবতলীতে রাজবাড়ীর কাউন্টারগুলোতে ভাঙচুর চালায়। পরে ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হয়। এরপর সিদ্ধান্ত হয় গোল্ডেন লাইন রাজবাড়ীতে দুইটি ট্রিপ চালাবে। কিন্তু তারা এই সিদ্ধান্তের বাইরে গিয়ে একাধিক ট্রিপ চালাচ্ছিল। তাই গত শুক্রবার রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের লোকজন বাস মালিক সমিতির সামনে থেকে গোল্ডেন লাইনের একটি বাস থেকে যাত্রী নামিয়ে ঢাকায় ফেরত পাঠায়। এতেই দ্বন্দ্ব শুরু হয়।

অবশ্য গোল্ডেন লাইন পরিবহনের সাথে দ্বন্দ্ব নতুন নয়। এর আগেও গোল্ডেন লাইন পরিবহনের সাথে দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ ছিল। তারপর রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে আলোচনা ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে বসে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু তারপরও গোল্ডেন লাইন তাদের ইচ্ছামতো ট্রিপ চালায়। এতে নিজেদের ক্ষতির কথা জানান রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের লোকজন।

এদিকে ঢাকা-রাজবাড়ী রুটে হঠাৎ পরিবহন বন্ধ থাকায় যাত্রীরা কাউন্টারের এসে ফেরত যাচ্ছেন। এতে অনেক যাত্রী ভোগান্তিতে পড়ছেন। তারা ঝুঁকি নিয়ে মাহেন্দ্র, ব্যাটারি চালিত অটোরিকশা এবং লোকাল বাসে ঘাট পর্যন্ত ভেঙে ভেঙে যাচ্ছেন।

রিয়াজুর রহমান নামের এক যাত্রী বলেন, তিন দিন সরকারি ছুটি ছিল। আমি আরেক দিন বাড়তি ছুটি নিয়ে পরিবার নিয়ে বাড়িতে এসেছিলাম। আমার সাথে স্ত্রী ও ছোট ছোট দুই সন্তান রয়েছে। আজকে ঢাকা যাওয়ার জন্য কাউন্টারে এলে শুনি বাস বন্ধ। এখন আমাকে স্ত্রী, সন্তান নিয়ে ভেঙে ভেঙে যেতে হবে।

এ বিষয়ে রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, প্রশাসন দ্রুত এর সমাধান না করলে ঢাকার কোনো গাড়িই রাজবাড়ীর ওপর দিয়ে যেতে দেয়া হবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026