1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

আজ বিশ্ব বসতি দিবস নিজস্ব বাসস্থান নেই রাজধানীর ৮০ শতাংশ মানুষের ► ৪০ লাখ মানুষ বসবাস করে বস্তিতে ► সরকারি প্রকল্পে সুবিধা খুবই কম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১১৭ বার দেখা হয়েছে

শফিকুল শাহিন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। থাকেন আফতাবনগরের ছোটখাটো একটি ভাড়া বাসায়। দীর্ঘ ২০ বছর চাকরি জীবনেও ঢাকায় নিজের স্থায়ী আবাসন করতে পারেননি তিনি। এই শহরে তার স্বপ্নের একটি আবাসস্থল তৈরির স্বপ্ন আর দেখতে চান না ৪৫-ঊর্ধŸ শাহিন। কারণ যে টাকা বেতন পান দুই ছেলে-মেয়ের পড়াশোনা ও সংসার চালাতে শেষ হয়ে যায়। আর মাসিক আয়ের বেশির ভাগই তুলে দিতে হয় বাড়িওয়ালার হাতে। তবে নতুন ড্যাপে নিম্ন ও নিম্নমধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী আবাসনের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে ভালো উদ্যোগ বলে উল্লেখ করেছেন নগর বিশেষজ্ঞরা।

শুধু শফিকুল শাহিন নয়, রাজধানীর চাকরিজীবী মানুষের চিত্রটা এমনই। রাজধানীর কত মানুষের নিজের বাসস্থান নেই- এর সঠিক সংখ্যা জানা না থাকলেও সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর সর্বোচ্চ ২০ শতাংশ মানুষ নিজের বাড়ি বা ফ্ল্যাটে বাস করেন। বাকি ৮০ শতাংশ মানুষের নিজের ঘর নেই অর্থাৎ ভাড়ায় থাকেন। সরকারি-বেসরকারিভাবে ফ্ল্যাট নির্মাণ হলেও ক্রয়ক্ষমতার বাইরে থাকছে নিম্ন ও মধ্যআয়ের মানুষের। রাজধানীর বাড়ি বা ফ্ল্যাটগুলোর বেশির ভাগেরই মালিক অবস্থাসম্পন্ন মানুষ। নিম্ন ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য এই সুবিধা কমই থাকছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026