1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

ভারতে ৫৫ যাত্রী নিয়ে ট্যুরিস্ট বাস খাদে, ৮ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি ট্যুরিস্ট বাস খাদে পড়ে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আজ রবিবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকবাহী বাসটিতে ৫৫ যাত্রী ছিলেন, যারা টেনকাসি যাচ্ছিলেন।

নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধারকাজ শুরু করে।

নীলগিরিসের পুলিশ সুপার কে প্রভাকর এনডিটিভিকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পেছনে চালকের দোষ আছে বলে মনে হচ্ছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি। আর যারা সামান্য আহত হয়েছেন তাদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।
সূত্র : এনডিটিভি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026