1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

‘কিংস পার্টি’ তৎপর, টার্গেট বিএনপির ক্ষুব্ধ বঞ্চিতরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে জোর তৎপরতা চালাচ্ছে ‘কিংস পার্টি’। বিএনপির সাবেক নেতাদের নেতৃত্বে গঠিত ‘তৃণমূল বিএনপি’ এবং ‘বিএনএম’ নামের দল দুটি বর্তমানে ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত। নির্বাচনে অংশ নিতে ‘যোগ্য প্রার্থী’র খোঁজে ব্যস্ত সময় পার করছে তারা। এমনকি নির্বাচনে ৩০০ আসনেই দলীয় ও জোটগত প্রার্থী দেবে বলে জানিয়েছে তারা। তাদের মূল টার্গেট বিএনপিদলীয় সাবেক মন্ত্রী-এমপি, অবমূল্যায়িত, সংক্ষুব্ধ, হতাশ, সাবেক সংস্কারপন্থি, বহিষ্কৃত বা অব্যাহতিপ্রাপ্ত নেতারা। ইতোমধ্যে অনেকের সঙ্গে যোগাযোগও হয়েছে দাবি শীর্ষ নেতাদের।

প্রকাশ্যে নতুন দল দুটিকে গুরুত্ব না দিলেও ভেতরে-ভেতরে ‘সতর্ক’ অবস্থান নিয়েছেন বিএনপির হাইকমান্ড। দীর্ঘদিন ধরে অবহেলিত ও ক্ষুব্ধ নেতাদের সঙ্গে হঠাৎ যোগাযোগ করে মূল্যায়নের আশ্বাস দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানিয়েছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করতে না পারলে নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আর এই সুযোগে ‘খালি মাঠে’ দীর্ঘদিন ধরে দলে কোণঠাসা ও বঞ্চিত নেতাদের ‘এমপি হওয়া’র আশ্বাসও দিচ্ছেন কিংস পার্টির শীর্ষ নেতারা। এখন সৎ, যোগ্য ও জনপ্রিয় প্রার্থীদের সন্ধানে নেমেছে দল দুটি। এমনকি এমপি প্রার্থী হওয়ার মতো বিএনপির ৩০ থেকে ৪০ জন নেতা তৃণমূল বিএনপিতে যোগ দেবেন বলেও দাবি করছেন তৃণমূল বিএনপির নেতারা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026