1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৮ বার দেখা হয়েছে

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযুক্তি এখন শুধু হাতের মুঠোয় নয়, চোখের পলকেও!

অ্যাপলের ভিআর প্রযুক্তির গগলস পরে চোখের ইশারা করে সহজেই মুভি দেখা, ডকুমেন্ট বা ডিজিটাল কনটেন্ট লেখাসহ করা যাবে নানা কাজ। ওগমেন্ট রিয়েলিটি হেডলেস অ্যাপল ভিসন প্রো এখন নেট দুনিয়ার ট্রেন্ডিংয়ে।

জানা গেছে, অ্যাপল ভিশন প্রোর বর্তমান বাজারদর আনুমানিক চার লাখ টাকা। এই গেজেটে যে ব্যাটারি প্যাক রয়েছে, তা দুই ঘণ্টা চলতে পারে। ভিশন প্রো হেডসেটে রয়েছে বিল্ড ইন ডিসপ্লে ও একাধিক লেন্স। এই হেডসেটে ইউজার তাঁর
চোখ-হাত এবং ভয়েস ব্যবহার করে অপারেটিং সিস্টেমের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

ডিজিটাল কনটেন্টগুলোর সঙ্গে এমনভাবে ইন্টারেক্ট করা যাবে যেন মনে হবে আপনি বাস্তব জগতের মধ্যে উপস্থিত রয়েছেন। এর মধ্যে রয়েছে ২৩টি সেন্সর; যার মধ্যে ১২টি ক্যামেরা, ৫টি সেন্সর ও ছয়টি মাইক। চশমায় দুই চোখের জন্য রয়েছে দুটি ডিসপ্লে এবং অত্যাধুনিক লেন্স, যা পরলে যে কারও বাস্তব দুনিয়ায় রয়েছে বলেই মনে হবে। এমনটাই দাবি অ্যাপলের।

অ্যাপল ভিশন প্রোর আরেকটি স্ট্যান্ডবাই বৈশিষ্ট্য হলো এর উন্নত ক্যামেরা সিস্টেম। এতে থ্রিডি লেন্স সেটআপসহ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। যার মাধ্যমে ছবি ও ভিডিও ক্যাপচার করা যাবে। এ ছাড়া ডিভাইসটিতে থাকছে নাইট মোড। কম আলোতেও দুর্দান্ত ফল পাওয়া যাবে। ডিভাইসটির প্রাথমিক ডেমো প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের প্রথম দিকে বাজারে আসতে যাচ্ছে অ্যাপল ভিশন প্রো

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026