1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

বিশ্লেষণ ভিসা নীতি আরোপ করে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব নাইজেরিয়ায় নির্বাচনের ছয় মাস আগে ভিসা নীতি ঘোষণা করেও নির্বাচনে কারচুপি ঠেকানো যায়নি। কারচুপির সঙ্গে যাদের রুটি-রুজির সম্পর্ক রয়েছে, তারা সহজে শোধরাবে না। আবার ভিসা নিষেধাজ্ঞায় যারা পড়েছে, তাদের নাম প্রকাশ না করায় তারাও নির্ভার থাকে। সুতরাং এসব ব্যক্তির নাম প্রকাশ করা উচিত বলে অনেকে মনে করেন।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ বার দেখা হয়েছে

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ব্যাপারে মার্কিন ভিসা নীতি ঘোষণার পর দুই ধরনের প্রতিক্রিয়া হয়েছে। একদিকে দেশের কোনো কোনো মহলে রাতের ঘুম হারাম হয়েছে। যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়া মানে তাঁদের বড় দুই ছেলে ও বউমাদের সঙ্গে গরমের ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল। বেনামে যে দুটি ফ্ল্যাট রয়েছে, সেগুলোর ভাড়াও হাতছাড়া হতে পারে। সে কারণেই ঘুম হারাম।

অন্যদিকে আরেক মহল ভাবছে, নির্বাচনী বৈতরণি পার হওয়ার জাদুকরি তাবিজ তাঁরা পেয়ে গেছেন। এমন লোকের অভাব নেই যাঁরা ভাবছেন, যুক্তরাষ্ট্র থেকে এভাবে ‘স্ক্রু টাইট’ দেওয়ায় কাজ হতে পারে।

সরকারি মহলের কর্তাব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি শোরগোল শোনা যাচ্ছে। কেউ কেউ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউবা বলছেন, যাব না তোমার যুক্তরাষ্ট্রে। যেতে হলে যাওয়ার মতো দেশের কি অভাব রয়েছে! সাবেক এক উপাচার্য দেখলাম আগ বাড়িয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে যাইনি, যাবও না।’ এটা তাঁর রাগ না অনুরাগ, তা অবশ্য ঠিক বোঝা গেল না।

অভিজ্ঞতা বলে, মার্কিন ভিসা নিয়ন্ত্রণ কোনো সর্বরোগ হরণকারী বটিকা নয়। এই বটিকা গেলালাম আর আগামী নির্বাচন সহিসালামতে নির্বিঘ্নে শেষ হলো, ব্যাপারটা মোটেই তেমন নয়। নাইজেরিয়ার উদাহরণ থেকে ব্যাপারটা বোঝা যাক।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026