1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব

ফেনীতে বাসচাপায় নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় বাসের ধাক্কায় সাবেক সেনা কর্মকর্তাসহ তিন সিএনজি অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। নিহতদের দ্রুত উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের মর্গে পাঠিয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনায় নিহতরা হলেন, সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সেনা কল্যাণের চট্টগ্রাম শাখার কর্মকর্তা আবু তাহের (৫৯) ও তার স্ত্রী সালমা আক্তার (৪৮), সিএনজি অটোরিকশা চালক মনা মিয়া (৩০)।

নিহতের ভাই ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার ভাই ও ভাইয়ের স্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা নিহত হন।

সাদেক হোসেন আরো বলেন, বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি গাড়ি সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়।

ফাজিলপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে দুই জন ও হাসপাতালে নেয়ার পথে একজন নিহত হয়।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সুজন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত অবস্থায় তিনজনকে আনা হলে তাদের পরীক্ষা করে নিহত নিশ্চিত হওয়ায় মর্গে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026