1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

অনলাইনে যুবতীর নগ্ন ছবি, সিঙ্গাপুরে বাংলাদেশী যুবকের জেল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯
  • ২৪০ বার দেখা হয়েছে

বিদেশী একজন গৃহপরিচারিকার নগ্ন ছবি অনলাইনে প্রকাশ করার কারণে সিঙ্গাপুরে এক বাংলাদেশীকে চার াসের জেল দেয়া হয়েছে। তার নাম রকিবুল ইসলাম (৩২)। এ খবর দিয়েছে অনলাইন স্ট্রেইটস টাইমস।
এতে বলা হয়েছে, ওই গৃহপরিচারিকার কাছে সুবিধা নেয়ার চেষ্টা করেছিল রকিবুল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয় সে। ফলে ওই গৃহপরিচারিকার নগ্ন ছবি ধারণ করে কৌশলে। এরপর তা প্রকাশ করে দেয় অনলাইনে। এ ঘটনায় ভীতি প্রদর্শন ও আপত্তিকর ছবি ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশ করার কারণে তাকে দোষী সাব্যস্ত করেছে সিঙ্গাপুরের ডেপুটি পাবলিক প্রসিকিউটর জাইম পাং।

তিনি আদালতকে বলেন, প্রথমে ফেসবুকে রকিবুল ও ২৮ বছর বয়সী ওই গৃহপরিচারিকার মধ্যে পরিচয় হয় ফেসবুকে। একদিন ওই যুবতী যখন গোসল করছিলেন তখন ফেসবুক ম্যাসেঞ্জারে তাকে ভিডিও কল করে রকিবুল। ওই সময় সে তার মুখমন্ডল ও নগ্ন শরীরের স্ক্রিনশট ধারণ করে। এ জন্য ওই যুবতীর কোনো অনুমোদন নেয় নি সে। স্থায়ী একটি সম্পর্ক গড়ে তোলার জন্য সে ওই যুবতীর এসব ছবি ধারণ করে। কিন্তু বিপত্তি ঘটে গত সেপ্টেম্বরে। ওই সময় রকিবুলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই যুবতী।
৯ই সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টার দিকে তাকে ফোন করে রকিবুল। তার সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে না তুললে তার নগ্ন ছবি অনলাইনে পোস্ট করার হুমকি দেয়। অনেকবার ওই যুবতীকে ফোন করে রকিবুল এবং অনেক টেক্সট ম্যাসেজ পাঠায়। বার বারই তাকে হুমকি দেয় সে। কিন্তু তাতে কাজ না হওয়ায়, রকিবুল তার মোবাইল ফোন ব্যবহার করে। ওই যুবতীর সাতটি নগ্ন ছবি প্রকাশ করে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম আইএমও’তে।
বিষয়টি জানতে পেরে ৪ঠা অক্টোবর ইশুন নর্থ নেইবারহুড পুলিশ সেন্টারে অভিযোগ দেন ওই যুবতী। ফলে রকিবুলকে আটক করা হয়। প্রসিকিউটর আদালতে বলেছেন, যদিও আইএমও থেকে ওই নগ্ন ছবি সরিয়ে ফেলা হয়েছে তবু অজ্ঞাত লোকজন ওই যুবতীকে সেইসব ছবি পাঠাচ্ছে। তাতে তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার অনুরোধও আসছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026