1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, তার ভুল হয়ে গেছে, এই ঘটনার জন্য তিনি খুবই বিব্রত বোধ করছেন।

তিনি আরও বলেন, সঠিক পরিচয় না জেনে ওই ব্যক্তিকে সম্মান জানানো একটি ভয়ানক ভুল। নাৎসি বাহিনীর নিষ্ঠুরতার শিকার হওয়া ব্যক্তিদের স্মৃতির প্রতি অশ্রদ্ধা। এ জন্য আমি ক্ষমাপ্রার্থী।

হাউস অফ কমন্সে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সামনেই স্পিকার এই প্রশংসা করেন। ট্রুডো জানিয়েছেন, তিনি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কিয়েভ ও জেনেলস্কির সঙ্গে যোগাযোগ করেছেন ও ক্ষমা চেয়েছেন।

হাউস অফ কমন্সের স্পিকার সাবেক নাৎসি সেনাকে ‘হিরো’ বলে সম্বোধন করেছিলেন। গত মঙ্গলবার স্পিকার অ্যান্থনি রোটা পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, যা হয়েছে, তার জন্য তিনি একাই দায়ী।

রোটা যার প্রশংসা করেছিলেন, তার নাম ইয়োস্লাভ হুনকা। তার বয়স ৯৮ বছর। তিনি পোল্যান্ডে জন্মগ্রহণ করা ইউক্রেনের মানুষ। হিটলারের এসএস বাহিনীতে তিনি ছিলেন। পরে তিনি ক্যানাডায় চলে আসেন।

এই ঘটনার পর রাশিয়া আবার জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অন্যতম কারণ হলো, সেই দেশকে নাৎসিদের কবল থেকে মুক্ত করা। কিন্তু ইউক্রেন ও পশ্চিমা দেশগুলি তা মানতে চায় না।

ট্রুডো বলেছেন, এই সব কথা বলে রাশিয়া কখনই তাদের এই আগ্রাসনকে ঠিক বলে প্রমাণ করতে পারবে না।

ট্রুডো বুধবার হাউসে বলেছেন, পার্লামেন্টে সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। গত শুক্রবার প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনের প্রতিনিধিদলের সামনে যা হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।

সূত্র: ডয়েচে ভেলে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026