1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমুদ্রসম্পদ আহরণ ও নৌপথের আধুনিকায়নে সক্ষমতা বাড়ানোর জোর তাগিদ তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্যোগ পুঁজিবাজারে সূচকের বড় পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার পার মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, দাবি দেশটির সিংহভাগ নাগরিকের ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিতের লক্ষ্যে আজ ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার; ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক: শ্রমবাজার ও বাণিজ্য প্রসারে জোর

৩৬ দিনের সময়সীমা: রাজপথে থেকে সরকারকে ‘পাহারা’ দেবে আওয়ামী লীগ অক্টোবরজুড়ে ঢাকায় কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। বিএনপি যেন রাজধানীর নিয়ন্ত্রণ নিতে না পারে, সেটিই বড় লক্ষ্য ক্ষমতাসীনদের।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ বার দেখা হয়েছে

আগামী ৩৫ দিন সরকারকে ‘পাহারা’ দেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপি অক্টোবরে সরকার পতনের দাবিতে ঢাকা অচল করে দিতে পারে, এমন আশঙ্কা থেকে এ পরিকল্পনা ক্ষমতাসীন দলটির। অক্টোবর মাসজুড়ে প্রায় প্রতিদিন সভা–সমাবেশসহ নানা কর্মসূচি নিয়ে রাজপথে থেকে সরকারকে ‘পাহারা’ দিতে চান আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র বলছে, নভেম্বরের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এর আগের সময়টা খুবই স্পর্শকাতর হিসেবে বিবেচনা করছে ক্ষমতাসীনেরা। কারণ, যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগ ও সরকার কিছুটা হলেও চাপে পড়েছে। এ সুযোগে বিরোধী দল বিএনপি এক দফার দাবিতে ‘মরণকামড়’ দিতে চাইছে। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। তাঁর কিছু হলে দলের নেতা-কর্মীরা রাজপথে নেমে আসতে পারেন, এমন আশঙ্কাও আছে। ফলে সবকিছু বিবেচনায় নিয়ে আওয়ামী লীগ রাজপথ দখলে রেখে পরিস্থিতি মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে। কারণ, সংবিধান অনুসারে, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে অর্থাৎ ১ নভেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। এ সময়ে যে সরকার থাকবে, তা নির্বাচনকালীন সরকার হিসেবে পরিচিত।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026