1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্ত প্রতিবেদন আইসিসিকে অবহিত করার সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চারটি জ্বালানি জাহাজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে খলিলুর রহমানের বেইজিং সফর চলতি মাসের শেষ দিকে প্রথম একনেক বৈঠকে ১৭ প্রকল্প উপস্থাপন, ব্যয় ১৩ হাজার কোটি টাকা বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের ৪৩ জেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখপাত্র নিযুক্ত জ্বালানি সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সম্ভাবনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ

বিশ্ব পর্যটন দিবস আজ রাজধানীতে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভাল’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৬ বার দেখা হয়েছে

বিশ্ব পর্যটন দিবস আজ। দিবসটি উপলক্ষে নানা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীতে শুরু হচ্ছে চার দিনের ‘বাংলাদেশ ফেস্টিভাল’ এবং কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে সাত দিনের পর্যটনমেলা ও বিচ কার্নিভাল। এ বছর বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট’ বা ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার উদ্যোগে ১৯৮০ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

 

‘বাংলাদেশ ফেস্টিভাল’ এর আয়োজন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই উৎসব অনুষ্ঠিত হবে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই উৎসবের উদ্বোধন করেবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে দিবসটি উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে আবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসে শেষ হবে।

গত সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, বাংলাদেশ ফেস্টিভালে হোটেল রিসোর্ট, অঞ্চলভিত্তিক খাবারের স্টল, ডিসট্রিক্ট ব্র্যান্ডিংয়ের আওতায় ২৯টি জেলাসহ ১৬০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এ উৎসবে বিভিন্ন দেশের খাবারসহ বাংলাদেশের অথেন্টিক ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকবে। দেশি-বিদেশি ইউনিক ও অথেনটিক খাবার সম্পর্কে জানার এবং উপভোগেও সুযোগ থাকবে উৎসবে।

এদিকে দিবসটি উপলক্ষে কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের (কুটুম) ব্যবস্থাপনায় আজ থেকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত তিন দিন কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকবে নানা আয়োজন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026